স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী ও বগুড়ায় বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ

আফগান যুব দলের বিপক্ষে লড়বেন বাংলাদেশের যুবারা । ‍ছবি : সংগৃহীত
আফগান যুব দলের বিপক্ষে লড়বেন বাংলাদেশের যুবারা । ‍ছবি : সংগৃহীত

মাস দুয়েক আগে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর ইংল্যান্ড সফরে গিয়েছিল তারা। সেখানে ৫ ওয়ানডে খেলার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তিন ম্যাচই পরিত্যক্ত হয়। ১-১ সমতা নিয়ে ফিরেছিল তামিমের দল।

আফগানিস্তান সিরিজ সামনে রেখে বর্তমানে রাজশাহীতে অনুশীলন করছে বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররা। আগামী ২০ অক্টোবর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

জানা গেছে, সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। আর বাকি তিন ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী স্টেডিয়ামে। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৮ ও ৩১ অক্টোবর। বাকি তিন ম্যাচ যথাক্রমে ৩, ৬ এবং ৯ নভেম্বর।

চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে রয়েছে যুব এশিয়া কাপ। তার আগে এই সিরিজ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এশিয়া কাপের পরই যুব বিশ্বকাপের অংশ নেবে বাংলাদেশ, যেটি অনুষ্ঠিত হবে জিম্বাবুয়েতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X