মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১২:৩৫ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

টিভিতে দেখাবে না বাংলাদেশ-হংকং চায়না ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

হংকং চায়নার বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
হংকং চায়নার বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে হলে জয় বাদে অন্য কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। আর তাই হংকং চায়নার বিপক্ষে পূর্ণ পয়েন্ট ছাড়া কিছু ভাবছেন না বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচ বাংলাদেশ কোচের জন্যও টিকে থাকার লড়াই। এর আগে, ঢাকায় সাত গোলের পাগলাটে ম্যাচে বাংলাদেশকে হারতে হয়েছিল ৪-৩ ব্যবধানে।

ঢাকা ম্যাচের একাদশ নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। শমিত সোম, জামাল ভূঁইয়া, ফাহমিদুল ইসলাম এবং জায়ান আহেমদ বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে আসার পর ম্যাচের দৃশ্যপট বদলে গেছে। তাদের একাদশে রাখার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। এ নিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া কথাও বলেছেন।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে জামাল ভূঁইয়া বলেন, ‘কে খেলবেন, কে খেলবেন না এটা কোচদের সিদ্ধান্ত। স্কোয়াডে ২৩ জন খেলোয়াড় আছে, সবাই খেলতে চান। দিন শেষে সিদ্ধান্ত কোচেরই। অবশ্যই আমার আলাদা মতামত আছে, সেটা আমি এখানে বলব না।’

এদিকে, বাংলাদেশের ফুটবলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি অবশ্য দেশের কোনো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে না। এর আগের ম্যাচটি টি-স্পোর্টস সরাসরি দেখালেও আজকের ম্যাচটি তারা সরাসরি সম্প্রচার করছে না।

ফুটবল সমর্থকদের জন্য সুখবর এই যে, টিভিতে ম্যাচটি দেখানো না হলেও অনলাইনে এবং মোবাইলে ম্যাচটি দেখার দারুণ সুযোগ রয়েছে। ২৫ টাকা খরচে সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে ম্যাচটি অনলাইনে দেখা যাবে বঙ্গবিডিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X