স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১০:০২ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াইটওয়াশ এড়াতে মিরাজদের সামনে বিশাল লক্ষ্য

দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন নবী। ছবি : সংগৃহীত
দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন নবী। ছবি : সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এক ইনিংসে যেন পুরো নাটক! দুর্দান্ত সূচনা, ভয়াবহ ধস, আর শেষে মোহাম্মদ নবীর আগুনে ব্যাটিং— সব মিলিয়ে এক রোলার কোস্টার যাত্রা উপহার দিল আফগানিস্তান।

প্রথমে আফগান ওপেনারদের হাত ধরে জমাট ভিত্তি পায় দল। রহমানউল্লাহ গুরবাজ (৪২) ও ইব্রাহিম জাদরান (৯৫) গড়ে তোলেন ৯৯ রানের জুটি। এক সময় স্কোরবোর্ডে ঝলমল করছিল ১৭৩/১— সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সাইফ হাসান। তার ঘূর্ণির ঘূর্ণিপাকে মুহূর্তেই গুটিয়ে যায় আফগান টপ অর্ডার। মাত্র ১২ রানের ব্যবধানে পড়ে যায় ৪ উইকেট!

বাংলাদেশের বোলাররা একে একে সবাই তালিকায় নাম লেখান— তানভির ইসলাম, মেহেদি মিরাজ, হাসান মাহমুদ— সবাই ছিলেন তাল মিলিয়ে। কিন্তু শেষটা লিখলেন মোহাম্মদ নবী, একদম নিজের মতো করে।

৪৯তম ওভারের মাঝপথে ইনজুরিতে মাঠ ছাড়েন নাহিদ রানা। সেই ফাঁকেই যেন রুদ্রমূর্তি ধারণ করেন নবী। শেষ ১০ বলে ৪ ছক্কা ও ৩ চার মেরে ঝড় তোলেন তিনি! ৬২ রানের বিধ্বংসী ইনিংসে একাই ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

শেষ পর্যন্ত আফগানিস্তানের ইনিংস থামে ২৯৩/৯-এ। যা এক সময় ২৫০-তেও পৌঁছাবে কি না, সে নিয়েও সন্দেহ ছিল!

বাংলাদেশের বোলারদের মধ্যে সাইফ হাসান ছিলেন সবচেয়ে কার্যকর— ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট। মিরাজ নিয়েছেন ১টি, তানভিরের ঝুলিতে ২ উইকেট।

মিড ইনিংস বিরতিতে গুরবাজ জানালেন, উইকেট সহজ নয় ব্যাটিংয়ের জন্য। তবে নবীর ঝড়ো ফিনিশে আফগানরা এখন আত্মবিশ্বাসী— তাদের চোখে এই রান ‘অ্যাবাভ পার’।

এখন দেখার পালা, নবীর তাণ্ডবের জবাব দিতে পারে কি না বাংলাদেশের ব্যাটাররা! নাকি হোয়াইটওয়াশ হয়েই বাংলাদেশে ফিরতে হয় মিরাজদের।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১০

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১১

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১২

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৩

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৪

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৫

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৬

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৭

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৮

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৯

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

২০
X