কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-৪ আসনে দ্বিতীয় দিনের প্রচারণায় রবিন

ঢাকা-৪ আসনে দ্বিতীয় দিনের প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। ছবি : কালবেলা
ঢাকা-৪ আসনে দ্বিতীয় দিনের প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। ছবি : কালবেলা

ঢাকা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর কমদতলী থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ডের মিষ্টির দোকান এলাকা থেকে তিনি তার প্রচারণার কার্যক্রমের সূচনা করেন।

প্রচারণা শুরু থেকেই পুরো এলাকা উৎসবের রঙে রাঙিয়ে ওঠে। শত শত নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত থেকে প্রার্থী তানভীর আহমেদ রবিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন চারপাশের পরিবেশ।

এ সময় রবিন চায়ের দোকানদার, মুদি দোকানদারসহ সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাধারণ মানুষের খোঁজখবর নেন। অনেকেই তাকে ফুল দিয়ে বরণ করেন এবং নির্বাচনে সফলতা কামনা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর এলাকায় এমন প্রাণবন্ত ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ দেখা যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়িত হবে।

আগামী নির্বাচনে ঢাকা-৪ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। এ আসনে তানভীর আহমেদ রবিনের সক্রিয় প্রচারণা ইতোমধ্যে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে মনে করছেন এলাকাবাসী।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১০

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১১

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১২

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৪

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৫

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৬

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৭

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৮

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৯

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

২০
X