স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে টস শুরু হতে বিলম্ব

বৃষ্টির কারণে কাভার দিয়ে ঢাকা রয়েছে কলম্বোর আউটফিল্ড। ছবি : সংগৃহীত
বৃষ্টির কারণে কাভার দিয়ে ঢাকা রয়েছে কলম্বোর আউটফিল্ড। ছবি : সংগৃহীত

এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের সুপার ফোর পর্বের খেলা চলছে। ইতিমধ্যেই ফাইনালে জায়গা করে নিয়েছে আসরের রেকর্ড শিরোপাজয়ী দল ভারত। এবার রোহিত শর্মার দলের সাথে ফাইনাল খেলার লড়াইয়ে মুখোমুখি দুই সহ-আয়োজক শ্রীলঙ্কা ও পাকিস্তান। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়েও টস হয়নি।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সময়মত টস হয়নি।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর আপডেট জানিয়েছিল, ৩ টা ২০ মিনিটে টস হবে। তবে নতুন করে বৃষ্টি আসায় পাকিস্তান ও শ্রীলঙ্কার মহাগুরুত্বপূর্ণ ম্যাচের টস হতে বিলম্ব হচ্ছে।

আজকের ম্যাচে যে দলেই জিতবে তারাই ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে। আর বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হলে, রানরেটে এগিয়ে থাকায় ফাইনালে পৌচ্ছে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। লঙ্কানরা রান রেট পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। তাদের রান রেট -০.২০০ এবং পাকিস্তানের রান রেট -১.৮৯২।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচটিতেও যথারীতি বৃষ্টির বাগড়া থাকছে। ওয়েদার চ্যানেল জানাচ্ছে, কলম্বোতে দিবারাত্রীর এই ম্যাচটিতে ৯৩ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বিবিসির ওয়েদার আপডেট বলছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'বিয়ে নয়, আগে একসঙ্গে থাকুন' আবারও একই বার্তা জিনাতের

ক্যাশলেস লেনদেন নিয়ে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন

১৬ কোটি টাকা আত্মসাৎ / ফাস্ট গ্রুপের সিইও রাফের জামিন বাতিল, কারাগারে

শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

চাঁদপুরে লেক থেকে ৩ বস্তা কোরআন উদ্ধার

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন

পশ্চিমবঙ্গে ‘অ্যান্টি-গুন্ডা বিল’ পাস, প্রশাসনের ক্ষমতা বৃদ্ধি নিয়ে বিতর্ক

স্মৃতিতে জুলাই / গ্রেপ্তারের পর পুলিশ বলে, ‘জ্বালাইয়া দিছোস দেশটা, এবার বুঝবি মজা!’

বরিশালের নতুন ডিসি মামুন

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টসহ জাপানি প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

শফিকুর রহমানের আসনে উন্নয়নের দেখভাল করবেন মীর শাহে আলম

১১

ঢাবির গবেষণা প্রকল্পে বাজেট বাতিলে সাদা দলের উদ্বেগ

১২

ডুয়েট শিক্ষক সমিতির নেতৃত্বে সিরাজুল-মাহফুজ 

১৩

জুলাই শহীদদের স্মরণে ভাসানী জনশক্তি পার্টির মাসব্যাপী কর্মসূচি

১৪

রামিসার মায়ের চিকিৎসায় পাশে থাকার আশ্বাস ডা. রফিকের

১৫

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফিরল ফ্রান্স

১৬

বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ 

১৭

সামার ২০২৬ সেমিস্টারের নবাগতদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

১৮

স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৯

স্পাইডারম্যানের সঙ্গে মেসির জুটি, নেটদুনিয়ায় ঝড়

২০
X