স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কোহলিকে পেছনে ফেলার সুযোগ বাবর আজমের সামনে

বাবর আজম। ছবি : সংগৃহীত
বাবর আজম। ছবি : সংগৃহীত

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে মঙ্গলবার। এই সিরিজে দুটি বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে পাকিস্তানের ব্যাটিং তারকা বাবর আজম। ভক্তদের প্রত্যাশা ওয়ানডে ফরম্যাটেও হাসবে বাবরের ব্যাট। আর সেটি হলে ভারতের তারকা ব্যাটার কোহলিকে পেছনে ফেলার সুযোগ থাকবে পাক তারকার।

৩১ বছর বয়সী বাবর আজম পাকিস্তানের কিংবদন্তি ওপেনার সাঈদ আনোয়ারের রেকর্ড স্পর্শ করার দ্বারপ্রান্তে। সাঈদ আনোয়ার ২৪৪ ইনিংসে ২৪৭ ম্যাচে ২০টি সেঞ্চুরি করেছেন। বাবর আজম ১৩১ ইনিংসে ১৩৪ ম্যাচে ১৯টি শতক হাঁকিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে অন্তত একটি শতক হাঁকালেই যৌথভাবে পাকিস্তানের ব্যাটারদের মধ্যে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ শতক হাঁকানোর তালিকায় শীর্ষে উঠে আসবেন বাবর।

শুধু সাঈদ আনোয়ারকেই নয়, ভারতের বিরাট কোহলিকেও পেছনে ফেলার সুযোগ বাবরের সামনে। ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে কম ইনিংসে ২০ শতক হাঁকানোর তালিকায় দুইয়ে রয়েছেন কোহলি। ১৩৩ ইনিংসে ২০ শতকের দেখা পান তিনি। অন্যদিকে, ১৩১ ইনিংস শেষে বাবর আজমের শতকের সংখ্যা ১৯টি। আসন্ন সিরিজের প্রথম ওয়ানডেতে শতক হাঁকাতে পারলে ১৩২ ইনিংসে ২০ শতক হবে পাক তারকা ব্যাটারের। আর তাতে তিনি পেছনে ফেলবেন কোহলিকে। সবচেয়ে কম ইনিংসে ২০ শতক হাঁকানোর তালিকায় শীর্ষে রয়েছেন হাশিম আমলা, যিনি ২০ সেঞ্চুরি করেছিলেন ১০৮ ইনিংসে।

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট আবার ফিরেছে ফয়সালাবাদে। শেষবার এখানে ওডিআই অনুষ্ঠিত হয়েছিল ১১ এপ্রিল ২০০৮ সালে। সেই ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছিল।

পরিসংখ্যান বলছে, পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ওয়ানডেতে ৮৭বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে পাকিস্তানের জয় ৩৪টি, দক্ষিণ আফ্রিকার জয় ৫২টি এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X