স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

চলতি মাসেই ক্রিকেটে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

রাইজিং স্টারস এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ছবি: সংগৃহীত
রাইজিং স্টারস এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ছবি: সংগৃহীত

এক যুগেরও বেশি সময় ধরে রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয় না ভারত ও পাকিস্তান। কেবল আইসিসির কোনো টুর্নামেন্ট এলেই চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াই দেখা যায়। চলতি মাসেই ক্রিকেট মাঠে আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ক্রিকেটপ্রেমীদের জন্য তেমনই এক সুযোগ তৈরি হয়েছে রাইজিং স্টারস এশিয়া কাপে।

কাতারের দোহায় আগামী ১৪ নভেম্বর শুরু হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত এই টুর্নামেন্ট। সূচি অনুযায়ী, ১৬ নভেম্বর মুখোমুখি হবে ভারত ‘এ’ দল ও পাকিস্তান শাহিনস (‘এ’ দল)। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে আছে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ।

দীর্ঘদিন ধরে উক্ত টুর্নামেন্টটি এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপ নামে পরিচিত হলেও এবার নাম বদলে হবে রাইজিং স্টারস এশিয়া কাপ হিসেবে। শুরুর দিকে ইমার্জিং টিমস এশিয়া কাপে খেলত অনূর্ধ্ব-২৩ দল। বর্তমানে উক্ত টুর্নামেন্টের জন্য আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো সাধারণত পাঠায় তাদের ‘এ’ দল।

এবার সেই টুর্নামেন্টেই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ওমানের মুখোমুখি হবে পাকিস্তান আর আমিরাতের বিপক্ষে খেলবে ভারত। পরে ১৮ নভেম্বর ভারতের প্রতিপক্ষ ওমান আর পাকিস্তান লড়বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, হংকং ও শ্রীলঙ্কা। দুই গ্রুপের সেরা দুটি করে দল উঠবে সেমিফাইনালে, যা অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। আর ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল, সেই ম্যাচ দিয়েই শেষ হবে টুর্নামেন্টের আসর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১০

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১১

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১২

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৩

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৪

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৫

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৬

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৭

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

১৮

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১৯

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

২০
X