স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

চমক রেখে অ্যাশেজের প্রথম টেস্টের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়া দল। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়া দল। ছবি : সংগৃহীত

আগামী ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে অ্যাশেজ। ৫ ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।

অ্যাশেজের প্রথম টেস্টের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া স্কোয়াডে জায়গা পাননি আলোচনায় থাকা তরুণ ব্যাটার স্যাম কনস্টাস। ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা অনেকেই তাকে দলে নেওয়ার পক্ষে মত দিলেও সবাইকে চমকে দিয়ে নির্বাচকরা দলে নিয়েছেন অভিজ্ঞ জেইক ওয়েদারল্ডকে। দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ৩১ বছর বয়সী ওয়েদারল্ডের জন্য এটাই জাতীয় দলে প্রথম ডাক।

অস্ট্রেলিয়ার ঘোষিত দলে ফিরেছেন মারনাস লাবুশেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাদ পড়লেও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে আবারও দলে জায়গা করে নিলেন তিনি। অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন ও বিউ ওয়েবস্টার দুজনই দলে রয়েছেন। টেস্টে দুজনকে একসঙ্গে খেলানো হবে কি না সেটি মাঠের অবস্থা ও ফিটনেস বিবেচনায় পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড এবং নাথান লায়নকে নিয়ে চারজনের বোলিং আক্রমণ গঠনের সম্ভাবনা বেশি। ভালো ফর্মেও দলে জায়গা হয়নি মাইকেল নেসারের। তবে নির্বাচকরা জানিয়েছেন, সিরিজে পরে তাকে দেখা যেতে পারে।

প্রথম অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়ার দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারল্ড ও বিউ ওয়েবস্টার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X