কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

প্রার্থী তালিকায় না থাকা যুবদলের নয়নের প্রতিক্রিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলেক্ষে সোমবার (৩ নভেম্বর) প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নাম ঘোষণা করেন।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বেশ সক্রিয়ভাবেই নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সম্ভাব্য তালিকায় তিনি নেই।

মাগুরা-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নাম ঘোষণা করেছেন। নয়ন বিষয়টি মেনে নিয়ে দলের প্রতি আস্থা রেখেছেন।

ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে নয়ন লেখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা, মাগুরা-২ সংসদীয় আসনে বিএনপির সব পর্যায়ের নেতৃবৃন্দকে সব ধরনের সংঘাত এড়িয়ে চলার জন্য আহ্বান জানাচ্ছি। কেউ বিশৃঙ্খলা করে ধানের শীষের ক্ষতি করবেন না, ধানের শীষ আমাদের অস্তিত্ব।

জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত সংগঠন পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বিগত সরকারের আমলে পুলিশের নির্যাতনের শিকার হওয়া নয়ন সাহসী নেতৃত্ব ও দলীয় ত্যাগের জন্য পরিচিত মুখ।

মাগুরার মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের আক্কাস শেখের ছেলে রবিউল ইসলাম নয়ন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ৪৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক থেকে শুরু করে মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব পদে উন্নীত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১০

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১১

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১২

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১৪

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

১৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

১৬

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১৭

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১৮

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

১৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

২০
X