স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০১:০৩ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

জাহানারার সেই সাক্ষাৎকারের কড়া জবাব দিলেন জ্যোতি

নিগার সুলতানা জ্যোতি ও জাহানারা আলম। ছবি: সংগৃহীত
নিগার সুলতানা জ্যোতি ও জাহানারা আলম। ছবি: সংগৃহীত

নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন টাইগ্রেস পেসার জাহানারা আলম। সেখানে জ্যোতিকে নিয়ে নানা অভিযোগ তোলেন তিনি। এই ইস্যুতে টাইগ্রেস অধিনায়ক নীরবতা ভাঙলেন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে।

বুধবার (৫ নভেম্বর) জ্যোতি লেখেন, ‘কিছু বলছি না তার মানে এই না বলতে পারি না, কিছু বলার নাই এমন! দলটা আমাদের সবার, এই দলটা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এত নেগেটিভ statement, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে। আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন তারা একসময় দলটাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন, অনেক ব্যর্থতা দেখেছেন।’

তিনি আরও যোগ করেন, ‘যখন কেউ দল থেকে বাদ পড়েন বা অফ ফর্ম এ থাকেন, অন্য একটা option তার পরিবর্তে আসে তখনি সেই দলটার প্রতিটা জিনিস খারাপ হয়ে পড়ে। সেখানকার মানুষ, পরিবেশ সব কিছু! শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং সদস্যদের প্রতি। গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনায় এলেও সেটা কার্যকরী হবে না আশা করি।’

এর আগে, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা পেসার জাহানারা আলম সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি থেকে দেওয়া এক সাক্ষাৎকারে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে তুলেন গুরুতর অভিযোগ—অনৈতিক সুবিধা নেওয়া থেকে শুরু করে জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে খারাপ আচরণ পর্যন্ত।

তার এই বক্তব্য আলোড়ন তুলে ক্রিকেট মহলে, স্বাভাবিকভাবেই বিষয়টি পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কানে। আর বোর্ডের প্রতিক্রিয়া এসেছে যথেষ্ট দৃঢ় ও স্পষ্ট ভাষায়— ‘অভিযোগগুলো ভিত্তিহীন, মনগড়া ও অসত্য।’

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘সম্প্রতি বাংলাদেশ নারী দলের এক সাবেক সদস্য গণমাধ্যমে বর্তমান অধিনায়ক, খেলোয়াড়, স্টাফ ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। বোর্ড এসব অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন, মনগড়া ও অসত্য বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১০

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১১

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১২

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৩

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৪

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৫

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৬

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৭

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৮

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৯

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

২০
X