কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০১:০০ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ভলিউম বাড়ান’, বিজয় ভাষণে ট্রাম্পকে মামদানি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিউইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তার বিরোধিতা করেছিলেন। তিনি নিজ দলের প্রার্থীকে বাদ দিয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে সমর্থন দেন। ট্রাম্প নিউইয়র্কবাসীদের মামদানির বদলে কুমোকে ভোট দিতে বলেন।

ভোটে জয়ের পর ব্রুকলিনে বিজয় ভাষণ দেন মামদানি। তিনি মঞ্চে উঠে ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আমি শুধু বলব—টার্ন দ্য ভলিউম আপ (আওয়াজ বাড়ান)।

তিনি আরও বলেন, আমাদের কাছে পৌঁছাতে চাইলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে।

মামদানি যখন কথা বলছিলেন, তখন ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ লেখেন, ‘...এবং এবার এটা শুরু হলো!’

ভাষণ শুরুর সময় সমর্থকরা ‘জোহরান, জোহরান’ বলে স্লোগান দিতে থাকেন। মামদানি বলেন, আজ আমরা দেখিয়েছি, আশা এখনো বেঁচে আছে। নিউইয়র্কবাসী এখন তাদের নেতাদের কাছে আরও সাহসী পদক্ষেপ আশা করবে।

তিনি আরও যোগ করেন, এই রাজনৈতিক অন্ধকারের সময় নিউইয়র্ক আলোর প্রতীক হয়ে থাকবে।

বিজয় ভাষণটি ছিল আধা ঘণ্টারও কম সময়ের। তবে তাতেই তিনি নিউইয়র্কের নতুন যুগের বার্তা দেন।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X