বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মামদানির আসল লড়াই এখনো বাকি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন জোহরান মামদানি। তিনি শহরটির ইতিহাসে প্রথম মুসলিম, সবচেয়ে কম বয়সী এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম ব্যক্তি যিনি মেয়র পদে নির্বাচিত হলেন।

সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে হারিয়ে মামদানি এই জয় নিশ্চিত করেন। তার বিজয় যুক্তরাষ্ট্রে তরুণ ও বামঘেঁষা রাজনীতির নতুন দিগন্ত খুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে এখন তার সামনে আরও বড় চ্যালেঞ্জ—জাতীয় পর্যায়ে নিজের রাজনৈতিক অবস্থান ও বয়ান প্রতিষ্ঠা করা। প্রতিপক্ষরা যেন তার আগেই সেই বয়ান নিয়ন্ত্রণ না নিতে পারে, সেটাই মামদানির মূল পরীক্ষা।

ডেমোক্র্যাট গভর্নর ক্যাথি হোকুল এরই মধ্যে জানিয়েছেন, মামদানির উচ্চাভিলাষী কর্মসূচির জন্য কর বাড়ানোর প্রস্তাবে তিনি সমর্থন দেবেন না। ফলে মেয়রের পদে থেকেই নীতি বাস্তবায়নে বাধার মুখে পড়তে পারেন মামদানি।

এদিকে রিপাবলিকান নেতারা তাকে ‘বিপজ্জনক সমাজতন্ত্রী’ হিসেবে চিত্রিত করার চেষ্টা চালাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পও তার সমালোচনায় সরব হওয়ার ইঙ্গিত দিয়েছেন।

তবু রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মামদানি এখন এক নতুন প্রজন্মের প্রতিনিধি। জানুয়ারিতে শপথ নেওয়ার পর তার সামনে সুযোগ থাকবে নিজের নেতৃত্বের পরিচয় গড়ে তোলার।

নিজের বিজয় ভাষণে মামদানি বলেছেন, আমরা সবাই লড়ছি শ্রমজীবী মানুষের জন্য।

নিউইয়র্কের রাজনীতিতে এই জয় তাকে জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। কিন্তু বিশ্লেষকদের মতে, জোহরান মামদানির আসল লড়াই এখনো বাকি।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X