মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কবে অবসর নেবেন, প্রশ্নের উত্তরে যা জানালেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

নিজের অবসর নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। জানান, খুব দ্রুতই ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন তিনি। বিখ্যাত সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের ফুটবলীয় ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা ও পারিবারিক জীবন নিয়ে খোলাখুলি কথা বলেন রোনালদো।

৪০ বছর বয়সী রোনালদো এখন পর্যন্ত ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে করেছেন সর্বমোট ৯৫২ গোল, যা তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের কাতারে স্থান দিয়েছে। অগণিত সাফল্য ও রেকর্ডে ভরপুর ক্যারিয়ারের শেষ প্রান্ত এখন চোখে পড়লেও, সিআর সেভেন খ্যাত এই পর্তুগিজ ফরোয়ার্ডের বিশ্বাস—তিনি মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত।

বিখ্যাত সাংবাদিক মরগ্যান রোনালদোর কাছে জানতে চান, কবে অবসরের কথা ভাবছেন? জবাবে রোনালদো বলেন, ‘শিগগির। তবে আমি মনে করি, আমি প্রস্তুত থাকব। এটা কঠিন হবে, অবশ্যই। কাঁদবও হয়তো, আমি খোলামেলা মানুষ। তবে হ্যাঁ, এটা খুব খুব কঠিন হবে।’

একই সঙ্গে তিনি জানান, এই সময়ের জন্য অনেক আগেই প্রস্তুতি নিতে শুরু করেছেন, ‘পিয়ার্স, আমি আমার ভবিষ্যতের প্রস্তুতি নিয়েছি ২৫, ২৬ কিংবা ২৭ বছর বয়স থেকেই। তাই আমি মনে করি, (অবসরে যাওয়ার) ওই চাপটা নিতে পারব।’

ব্রিটিশ সাংবাদিক মরগ্যান পডকাস্টে দেওয়া রোনালদোর সাক্ষাৎকারটিকে বলছেন, ‘রোনালদোর জীবনের সবচেয়ে ব্যক্তিগত সাক্ষাৎকার।’ মরগ্যান সরাসরি প্রশ্ন করেন—‘অনেকে বলে মেসি তোমার চেয়ে ভালো, তুমি কী মনে করো?’ রোনালদোর উত্তর ছিল সংক্ষিপ্ত—‘আমি সেই মতের সঙ্গে একমত নই।’ এরপর মরগ্যান যখন সাবেক সতীর্থ ওয়েইন রুনির সেই মন্তব্যের প্রসঙ্গ তোলেন—যেখানে রুনি বলেছিলেন মেসি রোনালদোর চেয়ে শ্রেষ্ঠ, তখনো শান্ত গলায় সিআর সেভেন বলেন, ‘আমার কিছু যায় আসে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X