কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নিবন্ধন পেল এনসিপিসহ ৩ দল : ইসি সচিব

নির্বাচন ভবন। ছবি : কালবেলা গ্রাফিক্স
নির্বাচন ভবন। ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নতুন করে ৩টি রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে। মঙ্গলবার (০৪ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ইসি সচিব জানান, চূড়ান্ত পর্যালোচনা শেষে নতুন করে ৩টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। দলগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

তিনি আরও জানান, আগামীকাল (০৫ নভেম্বর) পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে দাবি-আপত্তি আহ্বান করে। দাবি-আপত্তি নিষ্পত্তি হলে চূড়ান্তভাবে সনদ দেওয়া হবে।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে এনসিপি। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সদস্য সচিব হয়েছেন ডা. তাসনিম জারা। সোমবার (৩ নভেম্বর) রাতে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে এই কমিটি এনসিপির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠপর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা এবং প্রশিক্ষণ ও মনিটরিংয়ের কাজ করবে।

এ ছাড়া সদস্য হিসেবে আরও রয়েছেন- আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দিন মোহাম্মদ, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও মো. তারিকুল ইসলাম।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১১

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১২

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৩

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৪

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৫

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৬

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৭

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৯

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

২০
X