কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের বৃত্তির টাকা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের বৃত্তির টাকা দ্রুত ও নির্ভুলভাবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে (ইএফটি) পাঠানোর প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত করতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সম্প্রতি অধিদপ্তরের একিউএইউ সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তির টাকা যথাসময়ে পেতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের তথ্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে এমআইএস (MIS) সফটওয়্যারে নির্ভুলভাবে এন্ট্রি ও সংশোধন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধা ও সাধারণ বৃত্তি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তি পেয়ে সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানো হবে। সেজন্য সব বৃত্তি ও ব্যাংক-সংক্রান্ত তথ্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে সফটওয়্যারে সঠিকভাবে এন্ট্রি করতে হবে।

এতে আরও বলা হয়েছে, আগে যেসব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য সফটওয়্যারে অন্তর্ভুক্ত হয়নি, তাদের তথ্যও এবার নতুনভাবে এন্ট্রি করা যাবে। কারণ, তথ্য ভুল বা অসম্পূর্ণ থাকায় অনেক শিক্ষার্থীর বৃত্তির অর্থ যথাসময়ে পাঠানো সম্ভব হয় না। তাই সব ধাপ অনুসরণ করে তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পর্যায়ে ব্যাংক হিসাব সংক্রান্ত ভুল যেমন ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর, হিসাব নম্বরের ত্রুটি, যৌথ/একক হিসাব বিভ্রাট কিংবা ইনঅ্যাকটিভ অ্যাকাউন্টের কারণে যেসব শিক্ষার্থীর বৃত্তির অর্থ ‘বাউন্স’ হয়েছে, তাদের তথ্য সংশোধন ও অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।

এদিকে, বৃত্তির তথ্য এন্ট্রি বা সংশোধনে কোনো ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন বলেও সতর্ক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X