স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

শাকিব খানের দলে নাম লেখালেন আরেক তারকা

সাইফ হাসান। ছবি : সংগৃহীত
সাইফ হাসান। ছবি : সংগৃহীত

বিপিএলের জমজমাট মৌসুম শুরুর আগেই ঢাকার শিবিরে তারকাদের মেলা জমে উঠছে। গতকাল তাসকিন আহমেদকে সরাসরি চুক্তিতে দলে ভিড়ানোর পর আজ আরও এক তারকার নাম যুক্ত হলো — জাতীয় দলের ব্যাটার সাইফ হাসান এবার খেলবেন শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালসে।

গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলা সাইফের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ১৩ ম্যাচে ১১৯ স্ট্রাইকরেটে করেছিলেন ৩০৬ রান। তবে এ বছর তার আসল রূপ দেখা গেছে দেশের হয়ে টি-টোয়েন্টিতে। টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে ছোট ফরম্যাটেই নিজের অবস্থান শক্ত করেছেন এই ডানহাতি ব্যাটার।

২০২৫ সালে টি-টোয়েন্টিতে দেশের হয়ে ১২ ইনিংসে ৩৪৪ রান করেছেন তিনি, স্ট্রাইকরেট ১৩১.৮০। এর মধ্যে ১৬২ রানই এসেছে শুধু ছক্কায়—২৭টি ছক্কা মেরে এ বছর বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে আছেন তিনি। আশ্চর্যের বিষয়, তানজিদ তামিম (৩৮ ছক্কা) ও পারভেজ ইমনকে (২৯ ছক্কা) ছাড়িয়ে যেতে সাইফকে খেলতে হয়েছে তাদের চেয়ে প্রায় অর্ধেক ইনিংস কম।

ঢাকা ক্যাপিটালসের একটি সূত্র নিশ্চিত করেছে, সাইফকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে তারা। বিপিএল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী প্রতিটি দল সরাসরি সর্বোচ্চ তিনজন খেলোয়াড় নিতে পারবে। তাসকিন ও সাইফকে নিয়ে সেই তালিকায় ঢাকার এখনো একটি সুযোগ বাকি।

আগামী ১৯ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএলের ১২তম আসর, চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। এবার অংশ নেবে মোট পাঁচটি দল। নাম পরিবর্তন করা হয়েছে কয়েকটির—চট্টগ্রাম কিংস হয়েছে চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী হয়েছে রাজশাহী ওয়াসিয়র্স, আর সিলেট নাম বদলে খেলবে সিলেট টাইটান্স নামে।

নতুন মেয়াদে ফ্র্যাঞ্চাইজি নির্ধারণের প্রক্রিয়াও ছিল ব্যাপক। প্রাথমিকভাবে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ জানালেও যাচাই-বাছাই শেষে পাঁচটি প্রতিষ্ঠান পেয়েছে আগামী পাঁচ বছরের জন্য দল পরিচালনার দায়িত্ব।

ঢাকার দল এখন তারকায় ভরপুর। শাকিব খানের দলে তাসকিন-সাইফের সংযোজন শুধু শক্তি বাড়ায়নি, বরং রাজধানীর সমর্থকদের প্রত্যাশাও ছুঁই ছুঁই করছে—এবারের বিপিএল কি তবে ঢাকার ঘরেই উঠবে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X