বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ঘুমের ওষুধ খাইয়ে কিশোরীকে ধর্ষণ, খালু গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জে ঘুমের ওষুধ খাইয়ে ভাগ্নিকে (১৩) ধর্ষণের অভিযোগে খালুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বগারচর আলুরচর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে ধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে ছোট বোনকে সঙ্গে নিয়ে নানার বাড়ি বগারচর ইউনিয়নের আলুরচর বেড়াতে যান ওই কিশোরী। রাতে পা ব্যথার কথা বললে অভিযুক্ত খালু লুৎফর রহমান তাদেরকে ব্যথার ওষুধের পরিবর্তে ঘুমের ওষুধ এনে দেন। বুঝতে না পেরে তারা দুই বোন ব্যথার ওষুধ মনে করে ঘুমের ওষুধ খান। এরপর তারা ঘুমিয়ে পড়লে অভিযুক্ত কিশোরীকে ধর্ষণ করেন। ঘুম ভেঙে গেলে ভুক্তভোগী কিশোরী নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায় এবং অভিযুক্তকে তার পাশে বসে থাকতে দেখে ডাক চিৎকার দেয়।

পরে বিষয়টি তার মাকে জানালে শুক্রবার রাতে লুৎফর রহমান ও তার স্ত্রী বাকফুল বেগমকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর মা। স্থানীয়রা জানান, বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক। তদন্তসাপেক্ষে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X