স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

আইসিসির সভায় এশিয়া কাপের ট্রফি হস্তান্তর নিয়ে যা হলো

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেও ট্রফি বুঝে পায়নি ভারত। ছবি: সংগৃহীত
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেও ট্রফি বুঝে পায়নি ভারত। ছবি: সংগৃহীত

এশিয়া কাপ শেষ হলেও এখনো চ্যাম্পিয়ন ট্রফি বুঝে পায়নি ভারত। ফাইনালে পিসিবি ও এসিসি সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান সূর্যকুমার-শুভমানরা। ধারণা করা হচ্ছিল এই ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠবে আইসিসির সভা।

আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ে আইসিসির সদরদপ্তরে অনুষ্ঠিত সভায় দেরি করে যোগ দেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। ভারত-পাকিস্তান ট্রফি ইস্যুতে সভায় যতটা আক্রমণাত্মক ভাব থাকবে বলে ধারণা করা হচ্ছিল তেমন চিত্রের দেখা মেলেনি। বরং স্বাভাবিক ভঙ্গিতেই বিসিসিআই এশিয়া কাপ ট্রফি তাদের প্রাপ্য বলে জানায়।

ভারতের প্রতিনিধি হিসেবে আইসিসির সভায় উপস্থিত থাকা দেশটির বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া দ্রুততম সময়ের মধ্যে ট্রফি ভারতের কাছে হস্তান্তরের আহ্বান জানান। এই আলোচনা হয়েছে আনুষ্ঠানিক পদ্ধতিতেই। তবে সভাতে ট্রফি হস্তান্তরের ধরন ও পদক্ষেপ কী হবে সেটি চূড়ান্ত হয়নি।

ধারণা করা হচ্ছে, ট্রফি ইস্যুর বিষয়টি সমাধানে একটি প্যানেল গঠিত হতে পারে। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই যেন তাদেরকে ট্রফি প্রদান করা হয়। বর্তমানে এশিয়া কাপ ট্রফি দুবাইয়ে এসিসির কার্যালয়ে সংরক্ষিত আছে, যা অনুমোদন ছাড়া সেখান থেকে না সরাতে স্পষ্ট নির্দেশনা রয়েছে এসিসি সভাপতি নাকভির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X