সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

স্টার্লিংয়ের ফিফটিতে প্রথম সেশন আয়ারল্যান্ডের

প্রথম টেস্টের প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং স্টার্লিংয়ের । ছবি : সংগৃহীত
প্রথম টেস্টের প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং স্টার্লিংয়ের । ছবি : সংগৃহীত

দুবার ‘জীবন’ পেয়ে স্বভাবসুলভ ব্যাটিংয়ে ৬১ বলে ফিফটি তুলে নেন পল স্টার্লিং। হাসান মাহমুদের করা ২২তম ওভারের চতুর্থ বলে চার মেরে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি তুলে নিলেন এই আইরিশ তারকা। তার দারুণ ব্যাটিংয়ে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে সফরকারীরা। মধ্যাহ্নভোজন বিরতির আগে ১ উইকেটে ৯৪ রান তুলেছে আয়ারল্যান্ড। পল স্টার্লিং ৫৮ এবং কারমাইকেল ৩০ রানে অপরাজিত।

আগে বোলিংয়ে নেমে শুরুটা ভালো হয় বাংলাদেশের। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে চতুর্থ বলেই উইকেট নেন পেসার হাসান মাহমুদ। তার ফুল লেংথ বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নি (০)।

এর আগে, সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস হেরে ফিল্ডিং পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। সফরকারী আয়ারল্যান্ডকে অল্প রানে আটকানোই হবে টাইগার বোলারদের মূল লক্ষ্য। বাঁহাতি স্পিনার হাসান মুরাদ এর আগে বাংলাদেশের হয়ে শুধু টি-টোয়েন্টি খেলেছেন। এবার তার টেস্ট অভিষেক হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

সর্বশেষ জুনে টেস্ট খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে ওই টেস্টের পর সাদা বলের ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছে টাইগাররা। এসময় ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে ২৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X