স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১১:৩৮ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল: একাদশে তিন না চার বিদেশি, সিদ্ধান্ত জানাল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা

বিপিএলে পাঁচ দল নিশ্চিত হওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, চার বিদেশির পরিবর্তে এবারের বিপিএলে একাদশে দেখা যাবে তিন বিদেশিকে। তবে সেই গুঞ্জন সত্য নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, দল কমলেও একাদশে চার বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আরও জানিয়ছে, প্রতিটি দল রিজার্ভ ক্রিকেটারসহ ২২ সদস্যের স্কোয়াড ম্যাচে নামতে পারবে। তাদের সঙ্গে থাকতে পারবে ১২ টিম অফিশিয়ালসও।

দীর্ঘ ১২ বছর পর এবার নিলাম পদ্ধতি ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। আগামী ২১ নভেম্বর বিপিএলের এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হতে পারে। বিপিএলের সর্বশেষ কয়েকটি আসরে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গঠন করেছিল ফ্র্যাঞ্চাইজিরা। এবারের বিপিএলে অংশ নেয়া পাঁচ দল নিলামের সুযোগ পাচ্ছে।

জানা গেছে, নিলাম থেকে কমপক্ষে ১৩ জন স্থানীয় ক্রিকেটারকে দলে নিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। এ ছাড়া নিলামের আগে সর্বোচ্চ দুইজন স্থানীয় খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে নেয়ার সুযোগ থাকবে। প্রতিটি দলকে নিলাম থেকে অন্তত দুজন বিদেশি খেলোয়াড় কিনতে হবে বাধ্যতামূলকভাবে।

এর আগে, গত বুধবার গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত সভায় বিপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করেছে বিসিবি। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১০

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১১

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১২

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৩

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৪

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৫

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৬

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৭

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৮

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৯

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

২০
X