স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আইরিশ হার্ড হিটার ব্যাটারকে দলে নিল চট্টগ্রাম

চট্টগ্রাম রয়্যালস। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম রয়্যালস। ছবি : সংগৃহীত

বিপিএলের আগে ব্যাটিং শক্তি বাড়াতে বড় নামের দিকেই হাত বাড়াল চট্টগ্রাম রয়্যালস। টি-টোয়েন্টি ক্রিকেটে আয়ারল্যান্ডের সবচেয়ে পরিচিত মুখ পল স্টার্লিংকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস।

আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি—দুই অঙ্গনেই আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত স্টার্লিং দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটের নির্ভরযোগ্য নাম। আয়ারল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১৫৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহ ৩ হাজার ৭৯৮ রান, স্ট্রাইক রেট ১৩৫-এর বেশি। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৮৪ ম্যাচে প্রায় ৯ হাজার রান করা এই ওপেনার সব মিলিয়ে ১৩ হাজারের কাছাকাছি রান করেছেন ছোট সংস্করণে।

বিপিএলেও নতুন নন স্টার্লিং। এর আগে তিনটি দলের হয়ে ২২ ম্যাচ খেলেছেন তিনি। ১৪৫-এর বেশি স্ট্রাইক রেটে ৪৪৩ রান করার পাশাপাশি অফ স্পিনে নিয়েছেন ৪ উইকেট। বিপিএলের বাইরে পিএসএল, দ্য হান্ড্রেড, এসএ২০, ভাইটালিটি ব্লাস্ট ও টি-টেনের মতো লিগে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে। নিজের দিনে ম্যাচ একাই ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে এই আইরিশ ব্যাটারের।

স্টার্লিংকে যুক্ত করার ফলে চট্টগ্রাম রয়্যালসের বিদেশি ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল চারে। এর মধ্যে নিলাম থেকে নেওয়া দুই শ্রীলঙ্কান—নিরোশান ডিকভেলা ও অ্যাঞ্জেলো পেরেরার সঙ্গে আছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ, যাঁকেও নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম।

অভিজ্ঞ আন্তর্জাতিক তারকা ও দেশীয় ক্রিকেটারদের সমন্বয়ে শক্তিশালী স্কোয়াড গড়ার পথে আরও এক ধাপ এগোল চট্টগ্রাম রয়্যালস। আইরিশ এই বিগ হিটার বিপিএলের মঞ্চে চট্টগ্রামের ব্যাটিংয়ে কতটা আগুন ছড়াতে পারেন, সেটিই এখন দেখার অপেক্ষা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাটি ও পরিবেশ বিবেচনা করে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী

বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে : আসিফ মাহমুদ 

সমালোচনার মুখে ‘পানি ব্যবসা নিয়ে’ সিদ্ধান্ত বদলাল ফিফা

বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে : তথ্য উপদেষ্টা

ছয় নবজাতকের মৃত্যু : আদ-দ্বীন বন্ধের বিপক্ষে ভুক্তভোগী পরিবার

২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময়

যুবদল নেতার ওপর ককটেল হামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার 

ঢাকার উন্নয়নে সরকার ও মন্ত্রণালয় সব সহযোগিতা করবে : মির্জা ফখরুল

মেসির চোখে সেরা ব্রাজিল

নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ২৪ নেতাকর্মী আটক

১০

আগামী ১০-১১ জুন অনুষ্ঠিত হবে ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো

১১

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ

১২

আল-মুসলিম গ্রুপে গণছাঁটাই, চাকরি হারালেন ১ হাজার ৮৬৮ শ্রমিক

১৩

প্রীতি ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের হট্টগোল

১৪

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি 

১৫

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১০৩২

১৬

শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

১৭

শেরপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

১৮

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সংকট মোকাবিলায় কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

১৯

৩২০ কোটিতে বিশ্বকাপ দেখানোর স্বত্ব কিনল যে চ্যানেল

২০
X