স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল: দেশি ও বিদেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য প্রকাশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

২০২৬ বিপিএলে খেলোয়াড় বেচাকেনায় আবারও ফিরছে নিলাম পদ্ধতি। বিভিন্ন শ্রেণিতে খেলোয়াড়দের ভিত্তিমূল্যসহ নিলামের নীতিমালা চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে এই নীতিমালা পাঠানো হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর পর্যবেক্ষণ ও অনুমোদনের পর নিলামের নীতিমালা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এবার ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে খেলোয়াড়দের। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা। এই ক্যাটাগরির একজন খেলোয়াড়কে দলে নেওয়া যাবে। ‘বি’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা, এই ক্যাটাগরি থেকে নিতে হবে দুজন।

‘সি’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ২২ লাখ টাকা, এখান থেকেও তিনজন করে ক্রিকেটার নিতে হবে। ‘ডি’ ক্যাটাগরিতে ভিত্তিমূল্য ১৮ লাখ, ‘ই’ ক্যাটাগরিতে ১৪ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরিতে ১১ লাখ টাকা, যেখানে যথাক্রমে তিনজন, দুজন ও দুজন ক্রিকেটার নিতে হবে। প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন স্থানীয় ক্রিকেটার নিতে পারবে। স্থানীয় খেলোয়াড়দের জন্য বাজেট নির্ধারিত হয়েছে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা।

বিদেশি খেলোয়াড়দের জন্য সরাসরি সাইনিং করানো খেলোয়াড়সহ দল প্রতি সর্বোচ্চ বাজেট নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। নিলামের আগে সর্বাধিক দুজন খেলোয়াড়কে সরাসরি দলে নেওয়া যাবে। নিলামে কোনো দল নির্ধারিত বাজেটের বাইরে মূল্য হাঁকাতে পারবে না।

এবারের আসরে বিদেশি খেলোয়াড়দের জন্য থাকছে পাঁচটি ক্যাটাগরি- ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার মার্কিন ডলার। ‘বি’ ক্যাটাগরিতে ভিত্তিমূল্য ২৫ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরিতে ভিত্তিমূল্য ২০ হাজার, ‘ডি’ ক্যাটাগরিতে ১৫ হাজার আর ‘ই’ ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ১০ হাজার ডলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১০

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১১

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১২

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৩

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৫

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৭

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

২০
X