স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৯ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চার ধাপে বাংলাদেশে আসছে কিউইরা

নিউজিল্যান্ড ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ড ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আগামী ৫ অক্টোবর ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামছে নিউজিল্যান্ড। তার আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে কিউইরা। তবে দ্বিতীয় সারির দল নিয়ে চার ধাপে বাংলাদেশে আসছে ২০১৯ বিশ্বকাপের রানার্সআপরা।

শনিবার (১৬ সেপ্টেম্বর) প্রথম ধাপে নিউজিল্যান্ড দলের একজন খেলেয়াড় ঢাকায় এসে পৌঁছান। রাত ১১টা ৪০ মিনিটে দ্বিতীয় ধাপে পাঁচজন কোচ ও সাতজন ক্রিকেটারসহ ১২ জন ঢাকায় আসবেন। আগামীকাল সকালে আরও দুটি গ্রুপ আসবে। সকাল ১০টায় ৪৫ জন পারফরম্যান্স অ্যানালিস্ট এসে পৌঁছাবেন। চতুর্থ ও শেষ ধাপে বিকেল ৫টা ৩০ মিনিটে চারজন কোচ ও আটজন ক্রিকেটার আসবেন।

নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন চোটের কারণে খেলছেন না। তবে কিউই বিশ্বকাপ দলে রয়েছেন কেইন। এ ছাড়া প্রথমবারের মতো বাবা হওয়ার জন্য মিডল অর্ডার ব্যাটার মার্ক চ্যাপম্যান ও অলরাউন্ডার জিমি নিশাম ছুটি নিয়েছেন। বাংলাদেশ সিরিজের সময় সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকবেন তারা।

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডিন ফক্সক্রফট। এ ছাড়া টাইগারদের বিপক্ষে ব্ল্যাকক্যাপসদের নেতৃত্ব দিবেন পেসার লুকি ফার্গুসন। আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির সব ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১০

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১১

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১২

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৩

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৪

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১৫

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১৬

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১৭

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৮

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৯

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

২০
X