স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাশেজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন তারকা পেসার

জশ হ্যাজেলউড। ছবি: সংগৃহীত
জশ হ্যাজেলউড। ছবি: সংগৃহীত

অ্যাশেজের প্রথম টেস্টের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া। হ্যামস্ট্রিং চোটের কারণে সিরিজের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না দলটির তারকা ক্রিকেটার জশ হ্যাজেলউড। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, এই পেসার পার্থে দলের সঙ্গে ভ্রমণও করবেন না। ২১ নভেম্বর পার্থে শুরু হচ্ছে এবারের অ্যাশেজ।

হ্যাজলউড গত মাসে ভারতের সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন। শেফিল্ড শিল্ডের ম্যাচেও ছিলেন দুর্দান্ত। তবে গত বুধবার নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ড ম্যাচে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন হ্যাজলউড। মাঠ ছাড়ার পর ফলো-আপ স্ক্যানে শনিবার লো-গ্রেড পেশির চোট ধরা পড়েছে।

হ্যাজলউডের পরিবর্তে প্রথম টেস্টের স্কোয়াডে যুক্ত করা হয়েছে পেসার মাইকেল নেসারকে। তাকে দলে ডাকা হয়েছে দুই পেসার জশ হ্যাজলউড ও শন অ্যাবটের চোটের পর। ২০২১ সালে টেস্টে অভিষিক্ত এই পেসার এর আগে দুইটি টেস্ট খেলেছেন।

চোটে পড়ে আগেই ছিটকে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স। কামিন্স না থাকায় অধিনায়কত্ব করবেন স্টিভ স্মিথ। ২১ নভেম্বর মাঠে গড়াবে অ্যাশেজ। ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় টেস্টে কামিন্স অধিনায়ক হয়েই ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১১

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১২

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৩

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৫

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১৬

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১৭

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৮

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৯

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

২০
X