স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১০:০৭ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

‘আমারও মেয়ে আছে, আমি তো মেয়েকে ক্রিকেট খেলতে পাঠাব না’

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

‘আমাকে তিন-চার লাখ টাকা বেতন দিলেও আমি নারী দলের সঙ্গে কাজ করব না’—খুনসুটির মধ্যেই কথাটি বলেছেন বিসিবির দায়িত্বশীল এক কর্মকর্তা। সম্প্রতি নারী ক্রিকেট ইস্যুতে একের পর এক ঘটনা এতটাই নাড়িয়ে দিয়েছে দেশের ক্রীড়াঙ্গনকে। এখন নারীদের নিয়ে কাজ করতেও রীতিমতো ভয় পাচ্ছেন অনেকেই। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ খালেদ মাহমুদ সুজনের মনেও জেগেছে সেই শঙ্কা।

এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে ভবিষ্যতে কেউই তার সন্তানকে নারী দলে যেতে দেবেন না বলে মনে করেন খালেদ মাহমুদ। তিনি বলেন, ‘জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে যদি এমন হয়, ক্লাব লেভেলে কী হচ্ছে ওইটা তদন্ত করা উচিত। দিন শেষে আমার মেয়ে আছে, আমি তো আমার মেয়েকে ক্রিকেট খেলতে পাঠাব না। অবশ্যই পাঠাব না। এ রকম যদি হয় মেয়েরা নিরাপদ না তাহলে আপনি কেন পাঠাবেন।’

অনেকেই মন্তব্য করেন, ভবিষ্যতে নারী বিভাগের সঙ্গে কাজ করতে দু-একবার চিন্তা করতে হবে। বিসিবির সাবেক অধিনায়ক খালেদ মাহমুদও সেই সুরেই কথা বললেন। তিনি বলেন, ‘আমার স্ত্রী যদি বলে তোমরা এরকম করো নাকি ক্রিকেট বোর্ডে, এই জায়গায় আমার স্ত্রীর কাছে তো ছোট হচ্ছি। তোমাদের ক্রিকেট বোর্ডে এসব হয়? আমি তো চিন্তা করছি পরবর্তীতে কে নারী দলের কোচ হতে চাইবে? সবার জন্য তো একটা হুমকি হয়ে যাচ্ছে জিনিসগুলো। আমার মনে হয় একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১০

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১১

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১২

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৩

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৪

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৫

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৬

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৭

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৮

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৯

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

২০
X