স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের লিড

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সিরিজের তৃতীয় ম্যাচে নিয়ন্ত্রিত বোলিং ও দায়িত্বশীল ব্যাটিংয়ে সফরকারীদের ৭ উইকেটে পরাজিত করেছে জুনিয়র টাইগ্রেসরা।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচের এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজে লিড নিল স্বাগতিকরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের চাপে পড়ে পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলটি মাত্র ২৪ রানেই হারায় ৩ উইকেট। এরপর আরও বিপর্যয় নেমে আসে, ৩১ রানেই পড়ে যায় ৫ উইকেট।

শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৬ রান তোলে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন ইমান নাসির, আর মেমুনা খালিদের ব্যাট থেকে আসে ১৯ রান। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন হাবিবা ও অতশী— দুজনেই শিকার করেন ২টি করে উইকেট।

৮৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য ভালো শুরু পায়নি বাংলাদেশও। দলীয় ৮ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা।

তবে তৃতীয় উইকেটে দৃঢ়তা দেখান জান্নাত ইমান্তা ও সাদিয়া ইসলাম। দুজনের জুটিতে ম্যাচের ছবি পাল্টে যায়। সাদিয়া ইসলাম ২৮ বলে ৩৫ রান করে আউট হলেও অন্য প্রান্তে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন জান্নাত ইমান্তা। ২৫ বলে ৩০ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

শেষ পর্যন্ত ৩৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই সহজ জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১০

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১১

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১২

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৩

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৪

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৫

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৭

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৮

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৯

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

২০
X