স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজের সর্বোচ্চ সংগ্রহ গড়েও জয় পেল না বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজার একাডেমি মাঠে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে বড় লক্ষ্য দাঁড় করিয়েও শেষ রক্ষা হলো না বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দলের। স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা ফেরাল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১২৬ রান, যা চলমান সিরিজে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের তিন ম্যাচের কোনোটিতেই এই রানের কাছাকাছি যেতে পারেনি দল। তবে সেই পুঁজি খুব একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেনি সফরকারীদের জন্য। ১১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

বাংলাদেশের ইনিংসে তিন নম্বরে নেমে সর্বোচ্চ ৩৫ রান করেন অচেনা জান্নাত। তার ৩৪ বলের ইনিংসটি ছিল তুলনামূলক লড়াকু। এছাড়া মাইমুনা নাহার ২৪ এবং সুমাইয়া আক্তার সুবর্ণা যোগ করেন ২০ রান। তবে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি।

পাকিস্তানের পক্ষে বল হাতে সফল ছিলেন রোজিনা আকরাম ও মেমুনা খালিদ। দুজনেই ২টি করে উইকেট শিকার করে বাংলাদেশের রান তোলার গতি নিয়ন্ত্রণে রাখেন।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ আক্রমণাত্মক ছিলেন ফিজা ফিয়াজ। ৫টি চার ও ৩টি ছক্কায় মাত্র ৩৫ বলে অপরাজিত ৫২ রান করে ম্যাচের নিয়ন্ত্রণ নেন তিনি। তার সঙ্গে শেষ পর্যন্ত দৃঢ়ভাবে লড়াইয়ে ছিলেন দলপতি ইমা নাসির, যিনি অপরাজিত থাকেন ৪২ রানে। দুজনের মধ্যে গড়ে ওঠা ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটিতেই মূলত বাংলাদেশের আশায় জল পড়ে।

এই মাঠেই শুক্রবার অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি, যেখানে নির্ধারিত হবে সিরিজ জয়ী দলের নাম। দুই দলই এখন সমান অবস্থানে থাকায় শেষ ম্যাচটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X