বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত
বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত

দেশের সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট নিয়মিতভাবেই তারিখ-পরিবর্তনের গল্পে জর্জরিত। মৌসুম শুরু হওয়ার ঠিক এক মাস আগে এসে বিপিএল নিলাম ঘিরে যে স্থিরতা আসার কথা ছিল, তার ঠিক উল্টো দৃশ্যই তৈরি হয়েছে আবারও। সূচি প্রকাশ, ফ্র্যাঞ্চাইজি যাচাই-বাছাই—সবশেষে এসে নিলামের তারিখটি স্থির থাকবে—এমন প্রত্যাশায় ছিলেন সংশ্লিষ্ট সবাই। কিন্তু শেষে এসে জানা গেল, নির্ধারিত দিনেও বসছে না বিপিএলের নিলাম।

প্রথমে চলতি মাসের ১৭ তারিখ নিলাম হওয়ার কথা ছিল। পরে তা সরিয়ে আনা হয় ২১ নভেম্বর। এরপর আবার ঠিক হয় ২৩ নভেম্বর, যেটি নেওয়া হয়েছিল ‘চূড়ান্ত’ ধরেই। কিন্তু শেষ মুহূর্তে বিসিবির একজন শীর্ষ পরিচালকের বরাত দিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যম নিশ্চিত করেছে—২৩ তারিখেও নিলাম হচ্ছে না।

বোর্ডের পরিচালকরা দিনভর বৈঠকে বসছেন নতুন তারিখ চূড়ান্ত করতে। তবে এর পেছনের প্রধান কারণটি পরিষ্কার—ব্যাংক গ্যারান্টি নিয়ে দুই ফ্র্যাঞ্চাইজির বড় ধরনের জটিলতা। জানা গেছে, একাধিক দল প্রয়োজনীয় ব্যাংক গ্যারান্টি জমা দেখাতে না পারায় নিলামের প্রস্তুতি এগোতে পারেনি। ফলে পুরো প্রক্রিয়াই আটকে গেছে।

এবার ড্রাফট নয়, দীর্ঘদিন পর বিপিএলে ফিরছে নিলাম পদ্ধতি। এ কারণে বোর্ড বিদেশি বিশেষজ্ঞ আনার পরিকল্পনাও সাজিয়েছিল। কিন্তু গ্যারান্টি–সংক্রান্ত ঝামেলা সব প্রচেষ্টাকে আটকে দিয়েছে।

১৯ ডিসেম্বর থেকে ১২তম বিপিএল মাঠে গড়ানোর সম্ভাব্য ঘোষণা থাকলেও নিলাম অনিশ্চিত হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—টুর্নামেন্টের দিনক্ষণ কি আবারও বদলাবে?

এখন অপেক্ষা কেবল নতুন নিলাম–তারিখ ঘোষণার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X