স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

শততম টেস্টে শতক হাঁকিয়ে ইতিহাস গড়লেন মুশফিক

নিজের শততম ম্যাচটা সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
নিজের শততম ম্যাচটা সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

নিজের শততম ম্যাচটা সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিকুর রহিম। শতক থেকে এক রান দূরে থেকে প্রথম দিন শেষ করেছিলেন তিনি। সেই ১ রান নিতে বেশি সময় লাগেনি অভিজ্ঞ এই ব্যাটারের। বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে শতক হাঁকানোর কীর্তি গড়েছেন মুশফিক। টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরির এটি ১২তম ঘটনা। কিংবদন্তি রিকি পন্টিং তাঁর শততম টেস্টে জোড়া সেঞ্চুরি করেছিলেন।

বিশ্ব ক্রিকেটে ১১তম হলেও নিঃসন্দেহে বাংলাদশের হয়ে প্রথম এমন কীর্তি গড়লেন মুশফিক। প্রথম শততম টেস্ট খেলে সেই টেস্টে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ক্রিকেটার মুশফিকুর রহিম- ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা হয়ে গেলো এই নাম।

২০ বছর আগে ক্রিকেট তীর্থ লর্ডসে টেস্ট ফরম্যাটে অভিষেক হয় মুশফিকের। সেই টেস্টে অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি তিনি। প্রথম ইনিংসে ৬ নম্বরে ব্যাট করতে নেমে ৮৫ মিনিট উইকেটে থেকে ৫৬ বল মোকাবিলা করে ১৯ রান করে ইংলিশ পেসার ম্যাথ্যু হগার্ডের বলে বোল্ড হয়েছিলেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল মাত্র ৩ রান। অ্যান্ড্রু ফ্লিনটপের বলে আউট হয়েছিলেন তিনি।

এর আগে, শততম টেস্টে শতরান পার করার রেকর্ড করেছেন কলিন (ইংল্যান্ড, ১০৪ রান), জাভেদ মিয়াদাঁদ (পাকিস্তান, ১৪৫ রান), গর্ডন গ্রীনিজ (ওয়েস্ট ইন্ডিজ, ১৪৯ রান), অ্যালেক স্টুয়ার্ড (ইংল্যান্ড, ১০৫ রান), ইনজামামুল হক (পাকিস্তান, অপরাজিত ১৮৪ রান), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া, ১২০ ও ১৪৩* রান), গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা, ১৩১ রান), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা, ১৩৪), জো রুট (ইংল্যান্ড, ২১৮ রান (ডাবল সেঞ্চুরি) ও ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া, ২০০ রান)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১১

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১২

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৩

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৪

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৫

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৬

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৭

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৮

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৯

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

২০
X