স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

বিপিএল: তারকা অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে সিলেটের বড় চমক

বিপিএলে নবাগত দল সিলেট টাইটান্স। ছবি : সংগৃহীত
বিপিএলে নবাগত দল সিলেট টাইটান্স। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে দলগুলো নিজেদের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছে। আসন্ন বিপিএলে নবাগত দল সিলেট টাইটান্স। ইতোমধ্যে দেশি ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে ভিড়িয়েছে তারা। এবার পাকিস্তানের তারকা ব্যাটারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আসন্ন আসরে সিলেট টাইটান্সের হয়ে মাঠ মাতাবেন পাকিস্তানি অলরাউন্ডার সাইম আইয়ুব। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট।

জানা গেছে, বিপিএলের পুরো আসরেই সাইমকে পাবে সিলেট। ২৩ বছর বয়সী পাকিস্তানি ব্যাটিং অলরাউন্ডার এর আগেও বিপিএলে তিন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন। দুর্দান্ত ঢাকা, ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের জার্সি গায়ে জড়িয়েছিলেন তিনি।

দেশের জার্সিতে সাইম এখন পর্যন্ত ৫৪ টি-টোয়েন্টি খেলেছেন। ১৩৩ স্ট্রাইকরেটে রান করেছেন ১০১৬। এ ছাড়া দলের প্রয়োজনে বল হাতেও উইকেট এনে দেয়ার সামর্থ্য রয়েছে তার। এখন পর্যন্ত সাইম আয়ুবের আন্তর্জাতিক উইকেট সংখ্যা ১৯টি।

বিপিএলের এবারের আসরে অংশ নেবে ৬ দল। এর আগে বিসিবি পাঁচ দলের বিপিএলের বিষয়টি চূড়ান্ত করলেও পরবর্তীতে এসে যুক্ত হয়েছে নোয়াখালী। এবারের বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো হলো : রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১০

ব্রাজিলের সামনে এবার মিসর

১১

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১২

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৩

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৪

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

১৬

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

১৮

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

২০
X