স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের আলোচিত ক্রিকেটারকে দলে ভেড়াল রাজশাহী

রাজশাহী ওয়ারিয়র্স। ছবি : সংগৃহীত
রাজশাহী ওয়ারিয়র্স। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সবশেষ আসরে ভারতের বিপক্ষে ফিফটি করে ‘গানশট’ উদযাপন করে আলোচনায় ছিলেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। তার উদযাপনের ধরন নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। পাকিস্তানের এই ব্যাটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। একই সঙ্গে পাক অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের সঙ্গেও চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

২৯ বছর বয়সী ফারহান পিএসএল, বিগ ব্যাশ খেললেও কখনোই বিপিএল খেলেননি। প্রথমবারের মতো তাকে বিপিএলে দেখা যাবে। প্রায় ১৩০ স্ট্রাইকরেটে ৩৪ আন্তর্জাতিক ম্যাচে ৮৩৪ রান করেছেন সাহিবজাদা। পিএসএলের সবশেষ আসরে ব্যাট করেছেন ১৫০-এরও বেশি স্ট্রাইকরেটে।

এদিকে, রাজশাহী রয়্যালস, খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্সের জার্সিতে বিপিএল মাতানো নওয়াজের সঙ্গেও চুক্তি করেছে ওয়ারিয়র্স। টি-টোয়েন্টি ক্রিকেটে নওয়াজের অভিজ্ঞতা বিস্তর। পিএসএল, বিপিএল, বিগ ব্যাশ, সিপিএল, এলপিএল, গ্লোবাল টি-২০ কানাডায় একাধিকবার খেলার অভিজ্ঞতা আছে তার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৮৫ ম্যাচে ৮৩৯ রান করেছেন ১৩৬ স্ট্রাইকরেটে। বল হাতে নিয়েছেন ৮৩টি উইকেট। আর স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে করেছেন ৩৭০৯ রান এবং উইকেট নিয়েছেন ২৫০টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১১

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১২

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৩

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৪

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৫

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৬

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৭

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৮

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৯

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

২০
X