সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশের লজ্জা ভুলতে চায় ভারত

ভারত দল। ছবি : সংগৃহীত
ভারত দল। ছবি : সংগৃহীত

সদ্য ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের ক্ষত নিয়ে রোববার (৩০ নভেম্বর) থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। ওয়ানডে সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশের লজ্জা ভুলতে চায় ভারত। অন্যদিকে তিন বছর পর ভারতের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার।

কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্ট ৩০ রানে হারে ভারত। এরপর গৌহাটিতে দ্বিতীয় টেস্ট ৪০৮ রানের বড় ব্যবধানে হেরে লজ্জার রেকর্ড গড়ে টিম ইন্ডিয়া। নিজেদের টেস্ট ইতিহাসে এটিই সবচেয়ে বড় হার ভারতের। পাশাপাশি এই নিয়ে তৃতীয়বার ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় তারা।

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে ভারত। সিরিজে দলের নিয়মিত অধিনায়ক শুভমান গিল ও সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে পাচ্ছে না টিম ইন্ডিয়া।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টর প্রথম ইনিংসে ঘাড়ের ইনজুরিতে পড়েন গিল। ফলে সিরিজ থেকে ছিটকে পড়েন তিনি। এ ছাড়া গত অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে ইনজুরিতে পড়েন আইয়ার।

গিলের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। গিল ও আইয়ার না থাকলেও, এই দল নিয়েই সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী রাহুল। তিনি বলেন, ‘গিল-আইয়ারের না থাকাটা দলের জন্য বড় ধাক্কা। তবে দলে যারা আছে সবাই পরীক্ষিত এবং দলের জয়ে অবদান রাখতে পারদর্শী। এই দল নিয়ে সিরিজ জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। ওয়ানডে সিরিজ জিতে টেস্টে হোয়াইটওয়াশের দুঃস্মৃতি ভুলতে চায় দল।’

ভারত দল : লোকেশ রাহুল (অধিনায়ক, উইকেটরক্ষক), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, ভিরাট কোহলি, তিলক ভার্মা, ঋসভ পান্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবিন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, নিতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানা, ঋুতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদ্বীপ সিং, ধ্রুব জুরেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X