স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চায় ভারত

ভারত দল। ছবি : সংগৃহীত
ভারত দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেছে। চূড়ান্ত হয়েছে কোন গ্রুপে কারা থাকবে সেটিও। আসন্ন বিশ্বকাপে হট ফেভারিট হিসেবেই মাঠে নামবে ভারত। তবে ফাইনাল পর্যন্ত তারা যেতে পারবে কি না, তা বলা মুশকিল। দল নিয়ে দারুণ আশাবাদী ভারত অধিনায়ক অবশ্য ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে চান সেটি জানিয়ে দিয়েছেন এখনই।

বিশ্বকাপের সূচি ঘোষণার অনুষ্ঠানে ভারতের অধিনায়ককে প্রশ্ন করা হয়, প্রতিপক্ষ হিসেবে কোন দলকে ফাইনালে চান? সেই প্রশ্ন শুনে সূর্যকুমার যাদব প্রথমে চুপ থাকেন। তারপর বলেন, ‘নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল খেলতে চাই। আর ফাইনালে প্রতিপক্ষ হিসেবে অবশ্যই চাই অস্ট্রেলিয়াকে।’

সূর্যকুমার সরাসরি অস্ট্রেলিয়ার নাম বললেও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রোহিত শর্মা সেরকমভাবে নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি।

তিনি বলেন, ‘আমি চাই ভারত ফাইনাল খেলুক। প্রতিপক্ষ হিসেবে নির্দিষ্ট কোনো দলের কথা বলতে চাই না। যে কোনো দলের সঙ্গে ফাইনাল হতে পারে। প্রতিপক্ষ নিয়ে ভাবতে চাই না। শুধু চাই, ভারত ফাইনাল খেলুক এবং ট্রফি জিতুক।’

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে রোহিতের দলের হার এখনো ভুলতে পারেননি ভারতের ক্রিকেটাররা। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ২০২৩ সালের প্রতিশোধ নিতে চান সূর্যরা। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েই ট্রফি জিততে চান ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

এ প্রসঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসাডর রোহিত শর্মা বলেন, ‘২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর আমরা সকলেই খুব হতাশ ছিলাম। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে কয়েক মাস পর একটা আইসিসি ট্রফি (২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ) জয় অবিশ্বাস্য।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১০

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১১

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১২

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৩

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৪

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৫

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৬

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৭

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৮

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৯

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

২০
X