স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ
বিপিএল

নিলামে একটি দল সর্বোচ্চ কত খরচ করতে পারবে, কার দাম কত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

প্রায় এক যুগ পর নিলাম পদ্ধতি ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। প্রথম দুই আসরে নিলাম পদ্ধতি অনুসরণ করা হলেও পরে আর তা করা হয়নি। রোববার (৩০) নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের নিলাম। এক ঘণ্টা পিছিয়ে বিকেল ৪টায় শুরু হবে এবারের বিপিএল নিলাম।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দল সর্বোচ্চ ২২ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। একাদশে কমপক্ষে দুই এবং সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে দলগুলো। এ ছাড়া প্রতিটি দলে সর্বোচ্চ ১২ জন সাপোর্ট স্টাফ অন্তর্ভুক্ত করা যাবে।

নিলামে দলগুলো চাইলেই যত ইচ্ছা টাকা খরচ করতে পারবে না। স্থানীয় ক্রিকেটার কিনতে মোট সাড়ে চার কোটি টাকা খরচ করতে পারবে প্রতিটি দল। সরাসরি চুক্তি করা খেলোয়াড়দের খরচ এর বাইরে থাকবে।

বিদেশিদের জন্য প্রতিটি দল খরচ করতে পারবে সাড়ে তিন লাখ মার্কিন ডলার। নিলামের আগে সরাসরি চুক্তিতে নেওয়া খেলোয়াড়দের পারিশ্রমিক এর আওতায় পড়বে।

নিলামে স্থানীয় ক্রিকেটারদের ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তি মূল্য ৫০ লাখ টাকা, ‘বি’ ক্যাটাগরি ৩৫ লাখ, ‘সি’ ক্যাটাগরি ২২ লাখ, ‘ডি’ ক্যাটাগরি ১৮ লাখ, ‘ই’ ক্যাটাগরি ১৪ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ লাখ টাকা।

বিদেশি ক্রিকেটারদের পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তি মূল্য ৩৫ হাজার মার্কিন ডলার, ‘বি’ ক্যাটাগরি ২৫ হাজার মার্কিন ডলার, ‘সি’ ক্যাটাগরির মূল্য ২০ হাজার মার্কিন ডলার, ‘ডি’ এর ভিত্তি মূল্য ১৫ হাজার মার্কিন ডলার এবং ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য ১০ হাজার মার্কিন ডলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X