স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

পুলিশের নজরে ৩ ক্রিকেটার

ইংল্যান্ড ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
ইংল্যান্ড ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

অ্যাশেজের প্রথম টেস্টে পার্থে আট উইকেটের হতাশাজনক পরাজয়ের পর ব্রিসবেনে পৌঁছায় ইংল্যান্ড দল। ম্যাচটি মাত্র দুই দিনেরও কম সময়ে শেষ হওয়ায় পরবর্তী টেস্টের আগে লম্বা বিরতি পায় ক্রিকেটাররা। এই ফাঁকা সময়কে উপভোগ করতে ইংল্যান্ডের তিন ক্রিকেটার-অধিনায়ক বেন স্টোকস, পেসার মার্ক উড ও উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ ঘুরতে বের হন ই-স্কুটারে চড়ে। তবে তারা তিনজনই কুইন্সল্যান্ডের আইন ভঙ্গ করে পুলিশের নজরে পড়েছেন।

স্থানীয় নিয়ম অনুযায়ী, হেলমেট ছাড়া ই-স্কুটার চালানো দণ্ডনীয় অপরাধ। ছবি ও ভিডিওতে দেখা যায়, তারা কেউই হেলমেট পরেননি। স্মিথের স্কুটারেই একটি হেলমেট ঝুলতে দেখা গেছে, তবু তিনি তা ব্যবহার করেননি। ছবিতে দেখা গেছে, বাঁ হাঁটুতে ভারী ব্যান্ডেজ পরা উড স্কুটার চালাচ্ছেন।

উল্লেখ্য, কুইন্সল্যান্ডের রোড রুলস-এর ২৫৬এ(১) ধারা অনুযায়ী হেলমেট ছাড়া স্কুটার চালালে সর্বোচ্চ ১৬৬ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

ইংল্যান্ড ক্রিকেটারদের এর আগে অস্ট্রেলিয়ায় আইন লঙ্ঘনের অভিজ্ঞতাও রয়েছে। ২০১০-১১ অ্যাশেজ জয়ের পর কিংবদন্তি ব্যাটার কেভিন পিটারসেন মেলবোর্নে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য ২৩৯ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা গুনেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X