স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি, থাকছেন জাতীয় দলের সাথেই

মোহাম্মদ সালাউদ্দিন। পুরোনো ছবি
মোহাম্মদ সালাউদ্দিন। পুরোনো ছবি

বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট নিয়ে কয়েক সপ্তাহ ধরে যে অনিশ্চয়তা ঘুরপাক খাচ্ছিল, তার অবসান ঘটল আজ। আয়ারল্যান্ড সিরিজের আগে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও, শেষ পর্যন্ত জাতীয় দলের সঙ্গেই থাকছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। একই সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপেও বহাল থাকছেন মোহাম্মদ আশরাফুল—যা ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকেও বড় বার্তা বহন করে।

সিরিজ শুরুর ঠিক আগে দায়িত্ব উপভোগ করতে না পারার কথা জানিয়ে বিসিবিতে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন সালাহউদ্দীন। এতে টিম ম্যানেজমেন্টে অস্থিরতা তৈরি হয়। তবে আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন দেশের একটি গণমাধ্যম নিশ্চিত করেছেন, বোর্ড তার পদত্যাগ গ্রহণ করেনি।

তিনি বলেন, ‘এটা নিয়ে কখনোই কোনো অনিশ্চয়তা ছিল না। পদত্যাগপত্র গৃহীত হয়নি। সে জাতীয় দলের সঙ্গেই থাকছে।’

আয়ারল্যান্ড সিরিজের আগে অস্থায়ীভাবে ব্যাটিং কোচ করা হয়েছিল মোহাম্মদ আশরাফুলকে। তখনই আলোচনায় ছিল—এটি কি শুধু এক সিরিজের জন্য, নাকি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ?

আজ নাজমূল আবেদীনের ভাষায় পরিষ্কার, আশরাফুলও দীর্ঘ সময়ের জন্যই দলের অংশ থাকছেন।

প্রশ্ন ছিল—তা কি বিশ্বকাপ পর্যন্ত?

উত্তরে নাজমূল বলেন, “এটাই এখন আমাদের টিম ম্যানেজমেন্ট।”

অর্থাৎ চলতি চক্রেই ব্যাটিং বিভাগ সামলাবেন দেশের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান।

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে সালাহউদ্দীনের চুক্তি রয়েছে। জাতীয় দলে থেকেই তিনি কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তবে এ বিষয়ে তাঁর মন্তব্য জানা যায়নি—ফোনে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি তাঁকে।

আয়ারল্যান্ড সিরিজ শেষ, সামনে এখন সামান্য বিরতি। বিপিএল শেষ হলেই ফেব্রুয়ারিতে শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ মিশন। তার আগে টিম ম্যানেজমেন্টে স্থিতিশীলতা পাওয়া বাংলাদেশ দলের প্রস্তুতির জন্য নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X