স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

গ্রিভসের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি, ড্র করেও ‘জয়ের স্বাদ’ উইন্ডিজের

ব্যাট হাতে জাস্টিন গ্রিভসের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি। ছবি : সংগৃহীত
ব্যাট হাতে জাস্টিন গ্রিভসের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি। ছবি : সংগৃহীত

ক্রাইস্টচার্চ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে জিততে করতে হতো ৫৩১ রান, যা প্রায় অসম্ভবই। রান তাড়া করতে না পারলেও তারা যেটা করেছে সেটা জয়েরই সমান। জাস্টিন গ্রিভসের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৫৭ রান করে টেস্ট ড্র করেছে তারা।

লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ৭২ রানেই চার উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এমন অবস্থায় এই ম্যাচ ড্র হবে সেটি বোধহয় তখনও কেউ ভাবেনি। তবে গ্রিভসের ব্যাটিংয়ে সেটি সম্ভব হয়েছে। চার উইকেট হারানোর পর দলের হাল ধরেন শাই হোপ ও জাস্টিন গ্রিভস। পঞ্চম উইকেটে দুজন গড়ে তোলেন ১৯৬ রানের মহামূল্যবান জুটি।

হোপ দুর্দান্ত ব্যাটিংয়ে ১৪০ রান করে ফিরলেও অন্যপ্রান্তে অটল ছিলেন গ্রিভস। হোপ আউট হওয়ার পর টেভিন ইলমাস দ্রুত ফিরলে আরও বিপদে পড়ার শঙ্কা ছিল, কিন্তু সেখানেও রক্ষাকর্তার ভূমিকায় এগিয়ে আসেন কেমার রোচ।

সপ্তম উইকেটে রোচকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডের বোলারদের আটকেই রাখেন গ্রিভস। ব্যাট হাতে প্রকৃত নায়ক হয়ে উঠেন তিনি। দুর্দান্ত ধৈর্য, টেকনিক ও মানসিক শক্তির পরিচয় দিয়ে খেললেন অপরাজিত ২০২ রানের ইনিংস। অন্য পাশে ৫৮ রান নিয়ে অপরাজিত ছিলেন রোচ।

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ক্রাইস্টচার্চে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল ২৩১ রান এবং ওয়েস্ট ইন্ডিজ থেমেছিল ১৬৭ রানে। নিজেদের দ্বিতীয় ইনিংসে অধিনায়ক টম লাথামের ১৪৫ এবং রাচিন রবীন্দ্রর ১৭৬ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ৪৬৬ রান তুলে সফরকারীদের ৫৩১ রানের বিশাল লক্ষ্য দেয় কিউইরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X