স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপীয় দুই জায়ান্ট, কবে কোন ম্যাচ

ব্রাজিল ফুটবল দল। ছবি : সংগৃহীত
ব্রাজিল ফুটবল দল। ছবি : সংগৃহীত

ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র। গ্রুপপর্বে কে কার সঙ্গে লড়বে সেটিও চূড়ান্ত। ভেন্যু এবং ম্যাচের সূচিও আজ প্রকাশ হওয়ার কথা রয়েছে। বিশ্বকাপের গ্রুপপর্বে ব্রাজিল তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিল আগামী বছরের মার্চে ইউরোপীয় দুই পরাশক্তির বিপক্ষে দুটি ম্যাচ ঠিক করেছে।

আগামী বছরের মার্চে রয়েছে ফিফার আন্তর্জাতিক উইন্ডো। ওই সময় যে ব্রাজিল প্রীতি ম্যাচ খেলবে তা নিশ্চিতই ছিলো। তবে এতদিন প্রতিপক্ষ চূড়ান্ত ছিলো না। বিশ্বকাপ ড্র অনুষ্ঠানের পরই সেই দুই ম্যাচের জন্য প্রতিপক্ষ নির্ধারণ করেছে সিবিএফ।

জানা গেছে, বিশ্বকাপের প্রস্তুতি আরও ভালোভাবে সম্পন্ন করতে মার্চের ফিফা উইন্ডোতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার সঙ্গে খেলবে ব্রাজিল। প্রতিপক্ষ চূড়ান্ত হলেও এখনও সময়সূচি চূড়ান্ত হয়নি। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির দাউদ জানান, আমাদের আসন্ন দুটি ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত– ফ্রান্স এবং ক্রোয়েশিয়া।

মার্চের সেই উইন্ডোতে ফ্রান্সও দুই প্রীতি ম্যাচ খেলবে, যার একটি ব্রাজিলের বিপক্ষে এবং অপরটি কলম্বিয়ার। যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফ্লোরিডায় ম্যাচ দুটি হতে পারে ২৩ থেকে ৩১ মার্চের মাঝে। অর্থাৎ, ব্রাজিল-ফ্রান্স ম্যাচটি নিশ্চিতভাবেই মার্চের শেষ সপ্তাহের কোনো একদিন মাঠে গড়াবে।

২০১৫ সালে সর্বশেষ ব্রাজিল-ফ্রান্স মুখোমুখি হয়েছিল। শেষ দু’বারই ফ্রান্সের জালে ৩ গোল করে জিতেছিল সেলেসাওরা। তবে ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই ফ্রান্সের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে।

ক্রোয়েশিয়ার সঙ্গেও ব্রাজিলের শেষ স্মৃতি সুখকর নয়। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকার পর টাইব্রেকারে দুঃসহ স্মৃতি নিয়ে ফেরে ব্রাজিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১০

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১১

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১২

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৩

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৪

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৫

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৬

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৭

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৮

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৯

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

২০
X