স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৪:১২ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্যারিবীয়দের উড়িয়ে তিন দিনেই ভারতের টেস্ট জয়

ভারত ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
ভারত ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের আহমেদাবাদ টেস্ট শেষ হয়ে গেল বলতে গেলে মাত্র এক সেশনের মধ্যেই। রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ আর কুলদীপ যাদবের বোলিং ঝড়ে উড়ে গেল অতিথিরা। শনিবার (৪ অক্টোবর) মাত্র ৪৫.১ ওভার খেলেই গুটিয়ে গেল ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। ফলে প্রথম ইনিংসে ২৮৬ রানের লিড নেওয়া ভারত জিতল ইনিংস ও ১৪০ রানের বিশাল ব্যবধানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘরের মাটিতে নিজেদের যাত্রা ভারত শুরু করল দুর্দান্ত এক বার্তায়।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে একাই ভেঙে দেন জাদেজা (৪-৫৪)। সিরাজও ছিলেন সমান ভয়ঙ্কর (৩-৩১), সাথে কুলদীপের বাঁ-হাতি জাদু (২-২৩)। ইনিংসের শুরুতেই সিরাজের শর্ট বল সামলাতে গিয়ে তাগেনারিন চন্দরপলকে বিদায় দেন নীতিশ রেড্ডির অসাধারণ ক্যাচ। এরপরই মঞ্চে আসেন জাদেজা। তার টার্নিং বলেই সাজঘরে ফেরেন জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং।

কুলদীপ যাদবের ভিন্নধর্মী টার্ন পড়তে হিমশিম খেলেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। একের পর এক বৈচিত্র্যময় ডেলিভারির পর অবশেষে তার অফ-স্টাম্প ছিটকে যায়।

ভারতের ফিল্ডাররাও ছিলেন চোখে পড়ার মতো তৎপর। ব্যাকওয়ার্ড পয়েন্টে যশস্বী জয়সওয়ালের ডাইভিং ক্যাচে ফিরলেন শাই হোপ। লাঞ্চের আগেই ৬৬/৫ হয়ে ম্যাচ হাতছাড়া হয়ে যায় অতিথিদের।

লাঞ্চের পরও লড়াই করার চেষ্টা করেছিলেন আথানাজে ও গ্রিভস। কিন্তু ওয়াশিংটন সুন্দর ভেঙে দেন জুটি। সিরাজের নিখুঁত ইয়র্কারে ফেরেন গ্রিভস, আর দুই বল পরই জোমেল ওয়ারিকান ক্যাচ দিয়ে বসেন। বাকি কাজ সেরে ফেলেন জাদেজা ও কুলদীপ।

এর আগে ভারতের প্রথম ইনিংসে রান পাহাড় গড়ার কৃতিত্ব যায় তিন ব্যাটারের কাছে। ধ্রুব জুরেলের দারুণ সেঞ্চুরি (১২৫), জাদেজার অপরাজিত শতক (১০৪*) আর কেএল রাহুলের ১০০ রানে ভারত তুলেছিল ৪৪৮/৫ ডিক্লেয়ার। শুভমান গিলও করেছিলেন কার্যকরী ৫০ রান।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

ভারত: ৪৪৮/৫ ডি. (ধ্রুব জুরেল ১২৫, জাদেজা ১০৪*, রাহুল ১০০, গিল ৫০; চেজ ২-৯০)

ওয়েস্ট ইন্ডিজ: ১৬২ ও ১৪৬ (আথানাজে ৩৮; জাদেজা ৪-৫৪, সিরাজ ৩-৩১, কুলদীপ ২-২১)

ফল : ভারত ইনিংস ও ১৪০ রানে জয়ী

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১০

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১১

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১২

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৩

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৫

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৬

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৭

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৮

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৯

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

২০
X