ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে

বৃষ্টিতে পণ্ড হয়ে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে। ছবি : বিসিবি
বৃষ্টিতে পণ্ড হয়ে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে। ছবি : বিসিবি

শেষ পর্যন্ত আশঙ্কাটাই সত্যি হলো। বৃহস্পতিবার বৃষ্টির কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তবে ৪.৩ ওভারে বিনা উইকেটে ৯ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। এতে খেলা বন্ধ থাকে দুই ঘণ্টা। ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪২ ওভারে।

খেলা শুরু হলে নিউজিল্যান্ড ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তোলার পর আবার বৃষ্টি। প্রায় দুই ঘণ্টা চলে মুষলধারে বৃষ্টি। তবে মাঠ খেলার অনুপোযোগী থাকায় দুই আম্পায়ার ঘোষণা করেন ম্যাচ পরিত্যক্তের।

এর আগে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপে বল হাতে ধসটা শুরুটা করেন পেসার মুস্তাফিজুর রহমান। ওপেনার অ্যালেনকে ৯ রানে ফেরান তিনি। দুই রানের ব্যবধানে তিনে নামা বোয়েজকেও ফেরান এই কাটার মাস্টার।

তবে হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে ৯৭ রানের জুটিতে কিউইদের ম্যাচে ফেরান ইয়াং। আবারও ফিজের আঘাত। ৪৪ রান করা নেকোলসকে ফাঁদে ফেলেন এলবিডব্লিউতে।

এরপর নাসুমের আঘাত। ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে ৫৮ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন অপর ওপেনার ইয়াং।

রাচিন রবীন্দ্রকেও ফেরান নাসুম। কিউই এই মিডল অর্ডার ব্যাটার ফেরেন শূন্য রানে এলবিডব্লিউ হয়ে। টম ব্লান্ডেল ও কোলে ম্যাককঞ্চি দুজনই অপরাজিত ছিলেন ব্যক্তিগত ৮ রানে। বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মুস্তাফিজুর রহমান। স্পিনার নাসুম আহমেদ নেন দুটি উইকেট।

মিরপুরে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা খুবই কম। এই মাঠে এর আগে ওয়ানডেতে একটি মাত্র ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা আছে। সেটিও ২০১৪ সালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। আগামী ২৩ সেপ্টেম্বর শনিবার মিরপুরেই অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১০

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১১

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১২

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১৪

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১৫

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৬

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৭

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৮

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৯

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

২০
X