স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে ‘মিনি হসপিটাল’ দক্ষিণ আফ্রিকা

চোটের কবলে ডেভিড মিলার। ছবি : সংগৃহীত
চোটের কবলে ডেভিড মিলার। ছবি : সংগৃহীত

দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে শুরু হতে যাওয়া ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাট যখন দরজায় কড়া নাড়ছে, তখন দক্ষিণ আফ্রিকা দল যেন ছোটোখাটো এক হাসপাতালে পরিণত হয়েছে। আইসিসির মেগা এই ইভেন্টের ঠিক আগমুহূর্তে ইনজুরির কবলে পড়ছেন একের পর এক প্রোটিয়া ক্রিকেটাররা। যে তালিকায় সবশেষে যোগ দিলেন ডেভিড মিলার।

চলমান এসএ টোয়েন্টিতে সোমবার ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পান ডেভিড মিলার। পার্লের বোল্যান্ড পার্কে এদিন রাতে মুখোমুখি হয় পার্ল রয়্যালস-জোবার্গ সুপার কিংস। জোবার্গের ইনিংসের ১৬তম ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। পরবর্তীতে প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার আর ব্যাটিংয়েই নামতে পারেননি।

মিলারের চোটের ধরন এখনো অজানা। এমনকি প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার নিজেও বিস্তারিত কিছু জানাননি। তিনি শুধু জানিয়েছেন, ‘আমি কিছুই জানি না। আগামীকাল (আজ) দেখব। অবস্থা অবশ্যই ভালো না।’ বিশ্বকাপের সময় যখন ঘনিয়ে আসছে, তখন দলের তিনজন ক্রিকেটার যখন চোটের কবলে পড়েন তখন সেই দলটা তো আসলে মিনি হসপিটালেই পরিণত হয়। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় দক্ষিণ আফ্রিকা। ডোনোভান ফেরেইরার কাঁধের হাড় ভেঙে গেছে। আর টনি ডি জর্জি গত বছরের ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ের যে চোটে পড়েছেন, সেই চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি। আগামী ৯ ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দক্ষিণ আফ্রিকা। এবারের আসরে ‘ডি’ গ্রুপে খেলবে দক্ষিণ আফ্রিকা। যেখানে তাদের বাকি তিন প্রতিপক্ষ হলো নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১০

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১১

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১২

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৩

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৪

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৫

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৬

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৭

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১৮

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৯

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

২০
X