শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এভাবেই তো নায়ক হতে হয়!

অবিশ্বাস্য জয়ের নায়ক ওকসে জড়িয়ে অধিনায়ক মিরাজের উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত
অবিশ্বাস্য জয়ের নায়ক ওকসে জড়িয়ে অধিনায়ক মিরাজের উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত

এবারই প্রথম বিপিএলে ডাক পেলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ক্রিস ওকস। আজ প্রথমবার মাঠে নামারও সৌভাগ্য হয়েছে তার। মাঠে নেমেই নিজের জাত চিনিয়েছেন সিলেট টাইটান্সের এই তারকা ক্রিকেটার। এ যেন ঠিক- ‘এলাম, দেখলাম, জয় করলাম।’ মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে সিলেট টাইটানসের জয়ের নায়কও বনে গেলেন তিনি।

আসলে সফল গল্পের নায়করা তো এমনই হয়! শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়ে সেটাই প্রমাণ করলেন ওকস। জিততে হলে প্রয়োজন ৬ রান। বল আছে মাত্র ১টি। এমন পর্বতসমান চাপ মাথায় নিয়ে ফাহিম আশরাফের করা বলটাকে কাভারের ওপর সীমানা ছাড়া করে রংপুর রাইডার্সকে বিদায় করে সিলেটের ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলেন ওকস।

সেইসঙ্গে বিপিএলে অভূতপূর্ব এক কীর্তিও গড়েছেন ইংলিশ অলরাউন্ডার। এই প্রথম শেষ বলে ছক্কার সমীকরণ মিলিয়ে দলকে জেতালেন কেউ। এর আগে আরও দুইবার শেষ বলে ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে নেওয়ার উদাহরণ ছিল বিপিএলে। তবে সেই দুই ম্যাচে শেষ বলে ছক্কা মারার সমীকরণ ছিল না।

নিজের প্রথম বিপিএল ম্যাচটিকে স্মরণীয় করে রেখে দারুণ রোমাঞ্চিত ৩৬ বছর বয়সী ওকস। ম্যাচের শেষে তিনি বলেন, ‘হ্যাঁ, বিপিএলের প্লে-অফ খেলতে এসে সত্যিই খুব রোমাঞ্চিত। এবারই প্রথম বিপিএল খেলছি। এর আগে অবশ্যই ইংল্যান্ড দলের সঙ্গে বাংলাদেশে এসেছি, কিন্তু বিপিএলে এটিই আমার প্রথমবার। তাই সিলেট টাইটান্সের সঙ্গে এখানে থাকতে পেরে আমি খুবই রোমাঞ্চিত।’

প্রথম যে কোনো জিনিসেই মানুষের আগ্রহ থাকে। বিপিএলে আগে কখনো না খেলতে পারায় এই টুর্নামেন্টে অংশ নেওয়ার আগ্রহ ছিল ওকসেরও। তাই তো তিনি বলেন, ‘আসলে, আমি যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি, তখন থেকেই চেয়েছিলাম বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার অভিজ্ঞতা নিতে। আর এর আগে তো কখনোই বিপিএলে খেলা হয়নি।’

সেজন্য কৃতিত্বটা মঈন আলীকে দিচ্ছেন ক্রিস ওকস। তিনি বলেন, ‘মঈন আলীও সিলেট দলে আছে। আমি তাকে খুব ভালো করে চিনি, আমরা একসঙ্গে বড় হয়েছি এবং অনেক ক্রিকেট খেলেছি। তাই সে-ই এখানে আসার অন্যতম প্রধান কারণ ছিল। তবে এখন এখানে এসে আমি খুবই আনন্দিত এবং মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত।’

ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশের ভক্ত-অনুরাগীদের উপস্থিতি বেশ আলোচিত। তা জানা আছে ওকসেরও। তিনি বলেন, ‘বাংলাদেশি ভক্তরা সবসময়ই খেলা নিয়ে খুব আবেগপ্রবণ। বিপিএল বাংলাদেশে অনেক জনপ্রিয়। এটি দিন দিন আরও বড় হচ্ছে। তাই এমন আবেগপ্রবণ দর্শকদের সামনে থাকাটা দারুণ ব্যাপার।’

কালবেলা/জিএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১০

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১১

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১২

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৩

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৪

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৫

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৬

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৭

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৮

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৯

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

২০
X