চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার বেড়ে ৬

গ্রেপ্তার দুজন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার দুজন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে দুর্বৃত্তদের হামলায় উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া হত্যার ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একইদিন পুলিশও কক্সবাজার সদর থানা এলাকা থেকে আরেকজনকে গ্রেপ্তার করেছে, যা সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম কালবেলাকে নিশ্চিত করেছেন।

র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ঘটনার পর থেকে পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছিল। এর ধারাবাহিকতায় ২৫ জানুয়ারি বিকেলে খুলশী থানার ইস্পাহানি মোড় এলাকা থেকে মামলার ১৬ নম্বর এজাহারভুক্ত আসামি মো. মিজানকে (৫৩) গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ জানুয়ারি ভোরে বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকা থেকে সন্দেহভাজন পলাতক মো. মামুনকে (৩৮) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মঙ্গলবার (২৭ জানুয়ারি) কক্সবাজার সদর থানা এলাকা থেকে আলীরাজ হাসান ওরফে সাগরকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে পূর্বে গ্রেপ্তার হওয়া তিনজনসহ মোট ৬ জন এখন পর্যন্ত হেফাজতে রয়েছে। এই আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জঙ্গল সলিমপুর আলিনগরের ইয়াসিন বাহিনীর প্রধান মোহাম্মদ ইয়াসিন ও তার সহযোগী নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রথম ধাপেই ২২ জানুয়ারি র‍্যাবের হাতে দুইজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ ও র‍্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা তিন র‍্যাব সদস্য ও একজন স্থানীয় ব্যক্তিকে জিম্মি করে অন্তত তিন কিলোমিটার দূরে আলীনগরের একটি নতুন নির্মিত দোকানে নিয়ে যায় এবং মারধর করতে থাকে। এ সময় তারা র‍্যাবের চারটি পিস্তল ছিনিয়ে নেয়। পরে ফৌজদারহাট পুলিশের নেতৃত্বে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করা হয় এবং দোকানের পাশ থেকে ছিনতাই করা পিস্তলগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব ও পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং তাদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১০

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১২

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৩

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৫

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৬

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৭

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৮

রামিসা হত্যা : আসামিদের ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৯

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

২০
X