কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৯ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ
এশিয়ান গেমস

পাকিস্তানকে উড়িয়ে ব্রোঞ্জ এনে দিলেন জ্যোতিরা

পাকিস্তানের উইকেট শিকারের পর বাংলাদেশের নারী ক্রিকেট দলের উল্লাস। ছবি : এএফপি
পাকিস্তানের উইকেট শিকারের পর বাংলাদেশের নারী ক্রিকেট দলের উল্লাস। ছবি : এএফপি

পাকিস্তানকে উড়িয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। ১০ বল হাতে রেখে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় নারী টাইগাররা। এর আগে স্বর্ণা আক্তার ও সানজিদা আক্তার মেঘলার দারুণ বোলিংয়ে পাকিস্তান ৬৪ রানেই আটকে যায়।

ভারতের বিপক্ষে সেমিফাইনালে হেরে এশিয়ান গেমসে সোনার আশা বাদ দিতে হয়। সে হতাশায় না ডুবে চাঙা হয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেন নিগার সুলতানারা। হাংজুতে বোলিং ঝলকে তা প্রমাণিতও হয়েছে। নারীদের হাত ধরেই এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক এলো।

সোমবার (২৫ সেপ্টেম্বর) চীনের হাংজুতে অনুষ্ঠিত হয় এশিয়ান গেমসের নারীদের ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগের দিন টস জিতে বাংলাদেশের ব্যাট করার সিদ্ধান্ত বিস্মিত করেছিল সবাইকে। এবার আর সেই ভুল করলেন না টাইগ্রেস দলপতি।

সিদ্ধান্ত যে ভুল ছিল না তার প্রমাণও দিলেন বোলাররা। এদিন স্কোরবোর্ডে ১০ রান জমা করতেই পাকিস্তান খুইয়েছে ৩ উইকেট। নবম ওভারে বল করতে এসেই ১৩ রান করা সাদাফকে ফিরিয়েছেন রাবেয়া খান। ১৮ রানে নেই পাকিস্তানের চার উইকেট।

এরপরেই যেন ঘুরে দাঁড়ানোর মিশন পাকিস্তানি মেয়েদের। নাতালিয়ার সঙ্গে অধিনায়ক নিদা রশিদ করেন ১৮ রানের জুটি। ছোট্ট এই পার্টনারশিপই পাকিস্তানকে আশা দেখাতে শুরু করে। নাতালিয়াকে ১১ রানেই অবশ্য থামান সানজিদা মেঘলা। ৩৬ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

এরপর বড় কোনো জুটি না হলেও রান এসেছে নিয়মিত। আলিয়া রিয়াজের ১৮ বলে ১৭, নিদা রশিদের ১৮ বলে ১৪ পাকিস্তানকে ৫০ পেরুতে সাহায্য করে। নবম উইকেট জুটিতে আসে ২০ রান। তাতেই ৬৪ রানে থামে পাকিস্তানের ইনিংস।

স্বর্ণা ৩টি এবং সানজিদা নেন ২ উইকেট। মারুফা, নাহিদা, রাবেয়া নেন ১টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শামীমা সুলতানা ও সাথী রাণী বেশ ইতিবাচক সূচনা করেন। দুজনই ১৩ করে রান করেন। স্বর্ণা অপরাজিত থেকে ৩৩ বলে ১৪ রান করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X