কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এক নিমিষেই যেন থমকে গেল কয়েক দশকের বৈশ্বিক সমঝোতা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা কিংবা যুদ্ধবিধ্বস্ত শিশুর নিরাপত্তা, সবই এখন চরম অনিশ্চয়তার মুখে। কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই ছিঁড়ে ফেলা হলো আন্তর্জাতিক সহযোগিতার দীর্ঘদিনের সুতো। বিশ্ব রাজনীতিতে এমন এক নাটকীয় ও চরম সিদ্ধান্তের কথা জানিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার রাতে হোয়াইট হাউস থেকে জারি করা এক বিশেষ স্মারকলিপিতে জানানো হয়, জাতিসংঘসহ ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের পুরোপুরি প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, এই সংস্থা, কনভেনশন এবং চুক্তিগুলো আমেরিকার স্বার্থের পরিপন্থি।

এই তালিকায় রয়েছে জলবায়ু পরিবর্তনবিষয়ক আইপিসিসি, ইউএনএফসিসি এবং মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করা ইউএনএফপিএ-র মতো অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। শুধু অংশগ্রহণই নয়, এসব সংস্থায় সব ধরনের মার্কিন অর্থায়নও পুরোপুরি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ট্রাম্প ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু করেছিলেন। উল্লেখ্য, ডব্লিউএইচও-র মোট বাজেটের প্রায় ১৮ শতাংশ অর্থায়ন আসে যুক্তরাষ্ট্র থেকে, যা বন্ধ হলে বৈশ্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা বড় ধরনের সংকটে পড়বে।

বিশ্লেষকরা মনে করছেন, আমেরিকার এই বিচ্ছিন্নতাবাদী নীতি বিশ্বমঞ্চে দেশটির প্রভাব যেমন কমাবে, তেমনি জলবায়ু ও গণতন্ত্র রক্ষার বৈশ্বিক লড়াইকেও কয়েক দশক পিছিয়ে দিতে পারে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X