চবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভর্তি পরীক্ষায় ওএমআর বদল করতে গিয়ে ধরা, ২ শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১২টায় শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের (নতুন কলা অনুষদ) ইতিহাস বিভাগের তৃতীয় তলার ৩০২৩ নং রুমে পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

বহিষ্কৃত উভয় শিক্ষার্থী আত্রাই আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী। তাদের মধ্যে মো. মোত্তালিবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ও মো. হাফিজুর রহমানের বাড়ি রাজশাহী জেলার মোহনপুর উপজেলায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহিদ সরওয়ার্দী বলেন, প্রথমে যারা পরীক্ষক আছে তারা বিষয়টি লক্ষ্য করেন। তারা খুঁটিয়ে দেখে দুজন একে অপরের সঙ্গে ওএমআর পরিবর্তন করেছে। আমাদের বিষয়টি জানালে তাদের প্রক্টর অফিসে নিয়ে আসি। আমরা এখানে এনে তাদের কাছের থেকে মুচলেকা নিয়েছি। তাদের পরীক্ষা তো বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, আরবি, ইসলামিক স্টাডিজ ও পালি বিভাগ নিয়ে গঠিত এই বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অংশ নিয়েছেন ৪ হাজার ২৫৮ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৮৭ দশমিক ৮১ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X