স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৯ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এই মাঠেই হচ্ছে টাইগারদের প্রস্তুতি ম্যাচ। ছবি: সংগৃহীত
এই মাঠেই হচ্ছে টাইগারদের প্রস্তুতি ম্যাচ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মূল পর্বের লড়াইয়ের আগে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা।

প্রস্তুতি এই ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। টস হেরে জানিয়েছেন, পরে ব্যাট করাই পছন্দ করতেন তিনিও।

গুয়াহাটির বারশাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ দিয়ে অনেক বিতর্ক পেছনে ফেলে বিশ্বকাপে মনোযোগ রাখার পালা চন্ডিকা হাথুরুসিংহের দলের। গা গরম কিংবা ড্রেস রিহার্সেলের ম্যাচ হওয়ায় নির্ধারিত একাদশ নিয়ে খেলার বাধ্যবাধকতা নেই।

মাঠে ১১ জন খেলবেন, ব্যাটিংও করবেন ১১ জনই। তবে দলগুলো প্রস্তুতি ম্যাচে চাইলে বোলারদের ব্যাটিং না করিয়ে ব্যাটারদের ওই সুযোগ দিতে পারে। আবার কোন ব্যাটার আত্মবিশ্বাস পাওয়ার মতো রান করে চাইলে স্বেচ্ছায় ব্যাটিং ছেড়ে অন্যকে সুযোগ দিতে পারে।

এর আগে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দুবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওই দুই ম্যাচেই হেরেছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই তামিম ইকবাল। তার জায়গা পূরণই বিশ্বকাপে টাইগারদের মূল চ্যালেঞ্জ।

বাংলাদেশ যে ১১ জন নিয়ে ফিল্ডিংয়ে নেমেছে: লিটন দাস, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও তানজিদ তামিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X