স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার বোলিং ঝড়ে বিপর্যস্ত বাংলাদেশ

লঙ্কান বোলিংয়ে যেন চোখে শর্ষে ফুল দেখছে বাংলাদেশের ব্যাটাররা। ছবি : সংগৃহীত
লঙ্কান বোলিংয়ে যেন চোখে শর্ষে ফুল দেখছে বাংলাদেশের ব্যাটাররা। ছবি : সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ-‘বি’ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শুরুটা দারুণভাবে নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে ফিল্ডিংয়ে নেমে তাদের পেসাররা যেন আগুন ঝরাচ্ছে। ১০ ওভারেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ, স্কোরবোর্ডে মাত্র ৫৪ রান।

ইনিংসের প্রথম দুই ওভারেই পরপর উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে টাইগাররা। নুয়ান থুশারার দুর্দান্ত ইনসুইং ডেলিভারিতে ০ রানে বোল্ড হন তানজিদ হাসান তামিম। এর পরের ওভারেই দুষমন্থা চামিরার শিকার হন পারভেজ ইমন (০)।

শুরুতেই ২ উইকেট হারানোয় চাপে পড়ে বাংলাদেশ। তার ওপর চতুর্থ ওভারে রান আউট হয়ে ফেরেন তৌহিদ হৃদয় (৮)। একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যাচ্ছিলেন অধিনায়ক লিটন দাস। পাওয়ারপ্লের শেষ ওভারে দাসুন শানাকার বিরুদ্ধে দারুণ কিছু শট খেলে স্কোরবোর্ড সচল রাখেন তিনি। ২৮ রান করে অবশ্য তাকে ফিরতে হয় হাসারাঙ্গার বলে।

অন্যপ্রান্তে অবশ্য ভরসা দিতে পারেননি মেহেদী হাসান। ৭ রানে তাকে এলবিডব্লিউ করেন ওয়ানিন্দু হাসারঙ্গা। আরেকপ্রান্তে অপরাজিত আছেন জাকার আলি (৬*)।

বাংলাদেশের ব্যাটিং কার্ড বলছে—

  • তানজিদ হাসান তামিম ০ (৬)
  • পারভেজ ইমন ০ (৪)
  • তাওহীদ হৃদয় ৮ (৯)
  • শেখ মেহেদী হাসান ৭ (৯)

এখন পর্যন্ত শ্রীলঙ্কার পেসারদের নিয়ন্ত্রণই বড় পার্থক্য গড়ে দিয়েছে। প্রথম দুই ওভারেই উইকেট-মেইডেন করে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেয় লঙ্কানরা। তবে লিটনের ব্যাট এখনো আশার আলো দেখাচ্ছে টাইগার শিবিরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১০

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১১

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১২

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৩

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৪

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৫

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৬

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৭

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X