স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

‘এ রকম বোলার লাখে একজনই হয়’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়াংখেড়েতে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ভারত। ৪৯৯ রানের এই রুদ্ধশ্বাস ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন সাঞ্জু স্যামসন। মাত্র ৪২ বলে খেলেন ৮৯ রানের অসাধারণ এক ইনিংস। কিন্তু ম্যাচ শেষে স্যামসন নিজেই জানালেন, প্রকৃত নায়ক তিনি নন, বরং জাশপ্রীত বুমরা। তার মতে, বুমরার দুর্দান্ত চার ওভারই ভারতকে জিতিয়েছে।

সাঞ্জু স্যামসনের স্বীকারোক্তি : ম্যাচ শেষে সেরা ক্রিকেটারের পুরস্কার নিতে গিয়ে সাঞ্জু স্যামসন বলেন, ‘ম্যাচ জিতে খুবই ভালো লাগছে। আগের ম্যাচে আমার ফর্ম ভালো ছিল, আমি চেষ্টা করেছি সেটা ধরে রাখতে। আমি নিজেকে সময় দিলাম, তার পর বলগুলো ব্যাটে আনায়াসেই লাগতে শুরু করল। আমি দীর্ঘ ইনিংস খেলতে চেয়েছিলাম। পরিস্থিতি সঙ্গ দিয়েছে। এবং শেষ পর্যন্ত সফল হয়েছি। তবে এই জয়ের পুরো কৃতিত্ব বুমরার। ও ভালো বোলিং না করলে হয়তো আমার এই ইনিংস কাজে লাগত না। আমি আমার ভূমিকা পালন করতে পেরেছি, তাতে খুব খুশি।’

সাঞ্জু স্যামসন এসময় আরও বলেন, ‘পুরো কৃতিত্ব জাশপ্রীত বুমরার। যেভাবে ও বল করল, তা এক কথায় অসাধারণ। এ রকম বোলার লাখে একজনই হয়। আমার মতে, ম্যাচের সেরার মেডেলটা ওরই পাওয়া উচিত ছিল। ২৫০ রান করেও তো হেরে যাচ্ছিলাম। কিন্তু বুমরার চার ওভার আমাদের জিতিয়ে দিল। ওই চার ওভার না হলে আমরা হেরে যেতাম।’

বুমরার প্রথম ধাক্কা : ম্যাচের পঞ্চম ওভারের প্রথম বলেই ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুককে আউট করে ভারতকে বড় অক্সিজেন দেন বুমরা। ব্রুক ছিলেন দুর্দান্ত ফর্মে, কিন্তু বুমরার ধীর গতির বলেই ক্যাচ আউট হন তিনি।

ডেথ ওভারেও বুমরার বাজিমাত : ডেথ ওভারে বুমরা দেখান, তার প্রকৃত ক্ষমতা। ১৬তম ওভারে মাত্র ৮ রান দেন, আর ১৮তম ওভারে মাত্র ৬ রান খরচ করেন। এই দুই ওভারেই ইংল্যান্ডের ব্যাটসম্যানরা চাপে পড়ে যান। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ ভারতকে হারাতে পারেনি।

স্যামসনের ধারাবাহিকতা: ইডেনে অপরাজিত ৯৭ রানের পর ওয়াংখেড়েতে স্যামসনের ৮৯ রান ভারতের জয়ের ভিত গড়ে দেয়। তবে শতরান হাতছাড়া হলেও স্যামসন বলেন, ‘আমি কখনও শতরানের কথা ভাবিনি। ওয়াংখেড়েতে প্রচুর রান হয়। তাই সব সময় ভাবছিলাম, যত বেশি সম্ভব রান করব। টেস্ট বা এক দিনের ম্যাচে শতরান করতে হলে একটু সময় নেওয়া যায়। টি-টোয়েন্টিতে সেটা হয় না। নিজের মাইলফলকের কথা না ভেবে দলের জন্য খেলার চেষ্টা করি। এই ম্যাচেও সেটাই করেছি। দলকে জেতাতে পেরে ভাল লাগছে।’

রান তোলার পরিকল্পনা : অভিষেক আউট হওয়ার পর সাঞ্জু ও ঈশান কিষান দ্রুত রান তুলতে থাকেন। পরে তিলক, হার্দিকও একই কাজ করেন। স্যামসনেন দাবি, ‘আমরা জানতাম, এই উইকেটে অন্তত ২৫০ রান করতে হবে। না হলে জেতা কঠিন। ওয়াংখেড়েতে যে কোনও রান তাড়া করা যায়। সেটাই দেখা গেল। জয়ের কৃতিত্ব বোলারদের। এই উইকেটে বল করা খুব কঠিন। ওরা সেটা করে দেখিয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১০

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১১

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১২

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৩

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৪

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৫

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৬

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৭

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৯

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

২০
X