ক্রীড়া প্রতিবেদক, অস্ট্রেলিয়া থেকে
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৪:২৭ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

নতুন যুগে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটি ক্রিকেট

বাংলা হান্ড্রেড লিগের লোগো। ছবি : সংগৃহীত
বাংলা হান্ড্রেড লিগের লোগো। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটি ক্রিকেট নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। ইউজিএস–এর পৃষ্ঠপোষকতায় ‘বাংলা হান্ড্রেড লিগ (বিএইচএল)’ নামের এই টি–টোয়েন্টি ক্রিকেট আসরের প্রথম সিজন শুরু হবে আগামি এপ্রিলে।

কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্ট হলেও আয়োজনের কাঠামোয় থাকছে পেশাদারিত্বের ছোঁয়া। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই লিগে খেলোয়াড় নিলাম হবে পেশাদার লিগের মতোই। এ প্রসঙ্গে টুর্নামেন্ট ডিরেক্টর আতিকুর রহমান সজিব কালবেলাকে বলেন, ‘কমিউনিটি ক্রিকেটকে আরও সংগঠিত, প্রতিযোগিতামূলক এবং বিনোদনমূলক পর্যায়ে উন্নীত করাই আমাদের লক্ষ্য।’ বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস যুক্ত হয়েছেন বিএইচএল সিজন–ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে।

প্রথম আসরে বাংলাদেশের ছয় শহরকে প্রতিনিধিত্ব করছে ছয় দল—ঢাকা পাওয়ার ব্লেজার্স, চট্টগ্রাম কিংস, সিলেট সিলভার বুলেটস, খুলনা ফাইটার্স, রংপুর রেইডার্স ও কুমিল্লা সুপার স্টারস। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়ী ও স্পনসরদের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

ঢাকা পাওয়ার ব্লেজার্সকে পৃষ্ঠপোষকতা করছে দ্য নেক্সট ডিভাইস, চট্টগ্রাম কিংসের সঙ্গে আছে সিগনেচার হলিডেজ, সিলেট সিলভার বুলেটসের সঙ্গী অলিম্পিয়াস ল’ পার্টনার্স, রংপুর রেইডার্সের পৃষ্ঠপোষক বৈশাখী রেস্তোরাঁ, কুমিল্লা সুপার স্টারসের পাশে আছে জেএএস কার্টজ আর খুলনা ফাইটার্সের পৃষ্ঠপোষক মনিফাই ফিন্যান্স। পৃষ্ঠপোষকদের পাশাপাশি সহপৃষ্ঠপোষক হিসেবেও বিভিন্ন প্রতিষ্ঠান যুক্ত হয়েছে ছয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজন করে ড্রাফট খেলোয়াড় নিশ্চিত করেছে। তারা হলেন—সিফাত খান (ঢাকা পাওয়ার ব্লেজার্স), রুবেল (চট্টগ্রাম কিংস), আখতার হোসেন (সিলেট সিলভার বুলেটস), ফারহাদ মাহবুব (খুলনা ফাইটার্স), রিয়াদ হোসেন (রংপুর রেইডার্স) এবং লাবিব মাহমুদ (কুমিল্লা সুপার স্টারস)।

লিগ কাঠামোর অংশ হিসেবে প্রতিটি দলের আইকনিক প্লেয়ারও ঘোষণা করা হবে। সিডনির লাকেম্বা লাইব্রেরিতে আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে লাইভ খেলোয়াড় নিলাম। আসরের সব ম্যাচ এআর স্পোর্টস নেটওয়ার্ক, ইউটিউব ও ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে। আয়োজকেরা ১৯ এপ্রিল থেকে আসর শুরুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ব্রাজিলের সামনে এবার মিসর

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

১২

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

১৩

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

১৪

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

১৬

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

১৭

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

১৮

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

১৯

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

২০
X